নেতাকর্মীদের ঐক্যের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রাতে চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু বেভিউ হোটেলের মেজবান হলে দলীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন।

চট্টগ্রাম নগর বিএনপি আহবায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সভায় উপস্থিত একাধিক নেতাকর্মী জানান, প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন ‘দলটি আপনাদেরকে নিয়েই।  আপনারা ঠিক থাকলে দল ঠিক থাকবে। তাই দলের ভাবমূর্তি যেন উজ্জ্বল হয় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সেভাবে কাজ করতে হবে। ত্যাগী নেতাকর্মীদের অবশ্যই মূল্যায়ন করা হবে তবে কিছু সময় দিতে হবে।’

প্রধানমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, নিজেদের মধ্যে বিভেদ থাকলে চলবে না। সামনে স্থানীয় সরকার নির্বাচন। সেই নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দেশে অস্থিরতা সৃষ্টিকারীদের ব্যাপারে সজাগ থাকাতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান দলীয় প্রধান।

সভায় উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী,  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার,  সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় ৬০০ নেতাকর্মী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার

» একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে মাওলানা আবুল কালাম আযাদের আপিল

» বিসিবির কোনো দলে না থাকা নিয়ে যা বললেন আকবর

» জুলাই গণঅভ্যুত্থান: কথা না শুনলে টিভি চ্যানেল বন্ধ, ওবায়দুল কাদেরকে আরাফাত

» রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

» ফ্যামিলি কার্ডে নিম্নবিত্তের ভাগ্যবদল, ১৬ আগস্ট শুরু আনুষ্ঠানিক বিতরণ

» ভুলত্রুটি পাওয়া গেলে সংশোধনে ব্যবস্থা নেওয়া হবে-খাতা পুনঃপরীক্ষণের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী

» ২২৬ মাদরাসায় পাস করেনি কেউ

» চীনে টাইফুন ডলফিনের তাণ্ডব, ভয়াবহ বন্যার শঙ্কা

» আঘাত করতে হয় লোহা গরম থাকতেই

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নেতাকর্মীদের ঐক্যের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রাতে চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু বেভিউ হোটেলের মেজবান হলে দলীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন।

চট্টগ্রাম নগর বিএনপি আহবায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সভায় উপস্থিত একাধিক নেতাকর্মী জানান, প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন ‘দলটি আপনাদেরকে নিয়েই।  আপনারা ঠিক থাকলে দল ঠিক থাকবে। তাই দলের ভাবমূর্তি যেন উজ্জ্বল হয় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সেভাবে কাজ করতে হবে। ত্যাগী নেতাকর্মীদের অবশ্যই মূল্যায়ন করা হবে তবে কিছু সময় দিতে হবে।’

প্রধানমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, নিজেদের মধ্যে বিভেদ থাকলে চলবে না। সামনে স্থানীয় সরকার নির্বাচন। সেই নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দেশে অস্থিরতা সৃষ্টিকারীদের ব্যাপারে সজাগ থাকাতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান দলীয় প্রধান।

সভায় উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী,  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার,  সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় ৬০০ নেতাকর্মী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com