ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম সদস্যসচিব ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সেল ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদসহ আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সেলের সদস্যরা উপস্থিত থাকবেন।
তবে সংবাদ সম্মেলনের আলোচ্য বিষয় সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানায়নি এনসিপি।








