নিজের অধিকার যতক্ষণ না নিজেরা কেড়ে নেবেন, ততক্ষণ কিন্তু কেউ তা দেবে না -ড. আব্দুল মঈন

স্টাফ রিপোর্টার বাইজিদ আহাম্মেদ  : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সার্বিকভাবে দেশের গণতন্ত্র এবং উন্নয়নকে তরান্বিত করা খান পরিবার সব সময়ই ভূমিকা রেখে যাচ্ছে। আমার মা খান ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের নিগৃহীত মানুষের পক্ষে কাজ করে গেছেন। নিজের অধিকার সম্বন্ধে সচেতন হয়ে উঠুন। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, নিজের অধিকার যতক্ষণ না নিজেরা আপনারা কেড়ে নেবেন, ততক্ষণ কিন্তু কেউ তা দেবে না। আমরা বড়জোর আপনাদের পাশে দাঁড়াতে পারি, সহায়তা করতে পারি, সেটি আমরা খান পরিবার প্রতিনিয়ত করে আসছি। সেটি যেন আমি জীবনের শেষ দিন পর্যন্ত করে যেতে পারি সেই জন্য সকলেই আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশে ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে এনে একটি সুসম সমাজ প্রতিষ্ঠারও আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
তিনি শনিবার (১১ জুলাই) বিকেলে নরসিংদীর পাকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত তার মা বেগম খোর্শেদা বানুর ১৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ড. আব্দুল মঈন খানের সহধর্মীনী রোখসানা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি মিলিনিয়াম ইউভার্সিটির ভাইস চেন্সেলর অভিনয় চন্দ্র সাহা, নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল আল-ফারুক, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক বাহাউদ্দীন মিলটনসহ অন্যান্যরা। এসময় স্থানীয় এলাকাবাসীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

» ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম

» লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম

» রাষ্ট্রপতি বিষয়ে বিএনপিকে বারবার সতর্ক করা হলেও বিষয়টি গুরুত্ব পায়নি: আসিফ মাহমুদ

» বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ১৪১ জন গ্রেপ্তার

» দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেফতার

» ইয়াবাসহ যুবক আটক

» ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ

» টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার সুযোগ

» শুক্রবার ভারতজুড়ে বড় বিক্ষোভের ডাক, উত্তেজনা চরমে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নিজের অধিকার যতক্ষণ না নিজেরা কেড়ে নেবেন, ততক্ষণ কিন্তু কেউ তা দেবে না -ড. আব্দুল মঈন

স্টাফ রিপোর্টার বাইজিদ আহাম্মেদ  : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সার্বিকভাবে দেশের গণতন্ত্র এবং উন্নয়নকে তরান্বিত করা খান পরিবার সব সময়ই ভূমিকা রেখে যাচ্ছে। আমার মা খান ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের নিগৃহীত মানুষের পক্ষে কাজ করে গেছেন। নিজের অধিকার সম্বন্ধে সচেতন হয়ে উঠুন। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, নিজের অধিকার যতক্ষণ না নিজেরা আপনারা কেড়ে নেবেন, ততক্ষণ কিন্তু কেউ তা দেবে না। আমরা বড়জোর আপনাদের পাশে দাঁড়াতে পারি, সহায়তা করতে পারি, সেটি আমরা খান পরিবার প্রতিনিয়ত করে আসছি। সেটি যেন আমি জীবনের শেষ দিন পর্যন্ত করে যেতে পারি সেই জন্য সকলেই আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশে ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে এনে একটি সুসম সমাজ প্রতিষ্ঠারও আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
তিনি শনিবার (১১ জুলাই) বিকেলে নরসিংদীর পাকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত তার মা বেগম খোর্শেদা বানুর ১৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ড. আব্দুল মঈন খানের সহধর্মীনী রোখসানা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি মিলিনিয়াম ইউভার্সিটির ভাইস চেন্সেলর অভিনয় চন্দ্র সাহা, নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল আল-ফারুক, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক বাহাউদ্দীন মিলটনসহ অন্যান্যরা। এসময় স্থানীয় এলাকাবাসীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com