নিউইয়র্ক-ম্যানিলা-মালে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ২০ দিনের সফরে দেশের বাহিরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতির কাজে প্রথমে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর দিয়ে তার যাত্রা শুরু করবেন। নিউইয়র্ক সফর শেষে তিনি যাবেন ফিলিপাইনে। সেখান থেকে মালদ্বীপ সফরে যাবেন পররাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার (১০ জুলাই) নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। নিউইয়র্ক সফর শেষে ম্যানিলায় অনুষ্ঠেয় আসিয়ান রিজিওনাল ফোরামে (এআরএফ) যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এরপর তিনি যাবেন মালদ্বীপ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১০ থেকে ২৯ জুলাই বিদেশ সফরে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাবেন। সেখানে গিয়ে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতি নেবেন। আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হবে। অধিবেশন পরিচালনা এবং আগামী সেপ্টেম্বরের কর্মপরিকল্পনা নিয়ে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

জানা গেছে, ২০ দিনের সফরের বেশিরভাগ সময় নিউইয়র্কে অবস্থান করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর

» স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

» জুলাই গণঅভ্যুত্থানে পলাতক ৫৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত হচ্ছেন

» এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল ডেকোরেটাররা

» জুলাই আকাঙ্ক্ষার ধারে কাছেও যেতে পারিনি আমরা: মান্না

» নিত্যপণ্য মধ্যবিত্তদেরও ক্রয়-ক্ষমতার বাইরে চলে গেছে: চরমোনাই পীর

» সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক

» জনশক্তি রপ্তানি বাড়াতে আলজেরিয়ার সঙ্গে নতুন উদ্যোগ, স্বাগত জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেন্টিনার সাপোর্টাররা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

» নাশকতা মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদকে গ্রেপ্তারের আদেশ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নিউইয়র্ক-ম্যানিলা-মালে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ২০ দিনের সফরে দেশের বাহিরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতির কাজে প্রথমে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর দিয়ে তার যাত্রা শুরু করবেন। নিউইয়র্ক সফর শেষে তিনি যাবেন ফিলিপাইনে। সেখান থেকে মালদ্বীপ সফরে যাবেন পররাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার (১০ জুলাই) নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। নিউইয়র্ক সফর শেষে ম্যানিলায় অনুষ্ঠেয় আসিয়ান রিজিওনাল ফোরামে (এআরএফ) যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এরপর তিনি যাবেন মালদ্বীপ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১০ থেকে ২৯ জুলাই বিদেশ সফরে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাবেন। সেখানে গিয়ে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতি নেবেন। আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হবে। অধিবেশন পরিচালনা এবং আগামী সেপ্টেম্বরের কর্মপরিকল্পনা নিয়ে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

জানা গেছে, ২০ দিনের সফরের বেশিরভাগ সময় নিউইয়র্কে অবস্থান করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com