জুলাই পদযাত্রার প্রথম দিনে গাজীপুরে যাচ্ছেন নাহিদ ইসলাম

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই পদযাত্রা’ শুরু হচ্ছে সোমবার (৬ জুলাই)। প্রথম দিনের কর্মসূচিতে অংশ নিতে গাজীপুরের কালীগঞ্জে যাচ্ছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা।

এদিন বিকাল ৪টায় কালীগঞ্জ বাসস্ট্যান্ডে ‘জুলাই বিপ্লবীদের মহাসমাবেশ’ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান, গাজীপুর জেলা আহ্বায়ক এম এম শোয়াইব, গাজীপুর মহানগর সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম, গাজীপুর জেলা সদস্য সচিব খন্দকার আল আমীন এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক বশির আহমেদ অপু।

এছাড়া এনসিপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের নেতারাও সমাবেশে অংশ নেবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

» প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই বাঁচল কোটি টাকা

» জুলাই পদযাত্রার প্রথম দিনে গাজীপুরে যাচ্ছেন নাহিদ ইসলাম

» সারা দেশে আ.লীগের অফিসগুলো আমরা পুড়িয়ে দিয়েছিলাম: রাকিব

» ট্রাম্প-পুতিনের দীর্ঘ ফোনালাপ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব

» ভবিষ্যতে জিডিপিতে বিসিক খাতের অবদান ৬০ শতাংশে নিতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

» নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী

» ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী

» ভিভো ওয়াই৫০০ আসছে পার্ল-অনুপ্রাণিত নান্দনিকতায়

» চাচার ভাড়াটে লোকদের হামলায় ভাতিজা খুন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জুলাই পদযাত্রার প্রথম দিনে গাজীপুরে যাচ্ছেন নাহিদ ইসলাম

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই পদযাত্রা’ শুরু হচ্ছে সোমবার (৬ জুলাই)। প্রথম দিনের কর্মসূচিতে অংশ নিতে গাজীপুরের কালীগঞ্জে যাচ্ছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা।

এদিন বিকাল ৪টায় কালীগঞ্জ বাসস্ট্যান্ডে ‘জুলাই বিপ্লবীদের মহাসমাবেশ’ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান, গাজীপুর জেলা আহ্বায়ক এম এম শোয়াইব, গাজীপুর মহানগর সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম, গাজীপুর জেলা সদস্য সচিব খন্দকার আল আমীন এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক বশির আহমেদ অপু।

এছাড়া এনসিপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের নেতারাও সমাবেশে অংশ নেবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com