বিশ্বরেকর্ড! মাঠে নেমেই গোল, আর তাও মাত্র ১৮ সেকেন্ডে

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মাঠে নেমেই গোল, আর তাও মাত্র ১৮ সেকেন্ডে। ২০২৬ ফিফা বিশ্বকাপে তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচে এমন অবিশ্বাস্য কীর্তি গড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সুইডেনের মাতিয়াস সভানবার্গ। বদলি হয়ে নেমে মুহূর্তেই জাল কাঁপিয়ে বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম লিখিয়ে ফেলেছেন এই মিডফিল্ডার।

মেক্সিকোর মন্টেরেইয়ের এস্তাদিও মন্টেরেতে অনুষ্ঠিত ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে সুইডেন। তবে বড় জয় ছাপিয়ে ম্যাচের সবচেয়ে বড় গল্প হয়ে ওঠেন সভানবার্গ। দ্বিতীয়ার্ধে কোচ গ্রাহাম পটার তাকে মাঠে নামানোর পরই বদলে যায় দৃশ্যপট।

মাঠে ঢোকার মাত্র ১৮ সেকেন্ডের মাথায় আলেকজান্ডার ইসাকের সঙ্গে দারুণ বোঝাপড়ায় দলের চতুর্থ গোলটি করেন তিনি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে বদলি খেলোয়াড় হিসেবে দ্বিতীয় দ্রুততম গোলের রেকর্ড গড়েন সভানবার্গ।

বিশ্বকাপের ইতিহাসে বদলি হয়ে সবচেয়ে দ্রুত গোলের রেকর্ড এখনো উরুগুয়ের রিচার্ড মোরালেসের, যিনি ২০০২ সালে ১৬ সেকেন্ডে গোল করেছিলেন। সেই রেকর্ড ভাঙতে না পারলেও ২১ সেকেন্ডে গোল করা ডেনমার্কের ইবি স্যান্ডকে পেছনে ফেলেছেন সুইডিশ এই মিডফিল্ডার।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে সুইডেন। ইয়াসিন আয়ারির গোলে এগিয়ে যাওয়ার পর আলেকজান্ডার ইসাক ব্যবধান বাড়ান। প্রথমার্ধের শেষ দিকে তিউনিসিয়া একটি গোল শোধ করলেও দ্বিতীয়ার্ধে আর প্রতিরোধ গড়তে পারেনি তারা।

বিরতির পর ভিক্টর গিওকেরেস গোল করে ব্যবধান বাড়ান, এরপরই আসে সভানবার্গের সেই রেকর্ড গড়া গোল। ম্যাচের শেষ দিকে আবারও গোল করে বড় জয় নিশ্চিত করে সুইডেন।

এই জয়ে ৩ পয়েন্ট ৪ গোল ব্যবধান নিয়ে গ্রুপ এফের শীর্ষে উঠে এসেছে সুইডেন। অন্যদিকে বড় ব্যবধানে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল তিউনিসিয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিশ্বরেকর্ড! মাঠে নেমেই গোল, আর তাও মাত্র ১৮ সেকেন্ডে

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মাঠে নেমেই গোল, আর তাও মাত্র ১৮ সেকেন্ডে। ২০২৬ ফিফা বিশ্বকাপে তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচে এমন অবিশ্বাস্য কীর্তি গড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সুইডেনের মাতিয়াস সভানবার্গ। বদলি হয়ে নেমে মুহূর্তেই জাল কাঁপিয়ে বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম লিখিয়ে ফেলেছেন এই মিডফিল্ডার।

মেক্সিকোর মন্টেরেইয়ের এস্তাদিও মন্টেরেতে অনুষ্ঠিত ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে সুইডেন। তবে বড় জয় ছাপিয়ে ম্যাচের সবচেয়ে বড় গল্প হয়ে ওঠেন সভানবার্গ। দ্বিতীয়ার্ধে কোচ গ্রাহাম পটার তাকে মাঠে নামানোর পরই বদলে যায় দৃশ্যপট।

মাঠে ঢোকার মাত্র ১৮ সেকেন্ডের মাথায় আলেকজান্ডার ইসাকের সঙ্গে দারুণ বোঝাপড়ায় দলের চতুর্থ গোলটি করেন তিনি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে বদলি খেলোয়াড় হিসেবে দ্বিতীয় দ্রুততম গোলের রেকর্ড গড়েন সভানবার্গ।

বিশ্বকাপের ইতিহাসে বদলি হয়ে সবচেয়ে দ্রুত গোলের রেকর্ড এখনো উরুগুয়ের রিচার্ড মোরালেসের, যিনি ২০০২ সালে ১৬ সেকেন্ডে গোল করেছিলেন। সেই রেকর্ড ভাঙতে না পারলেও ২১ সেকেন্ডে গোল করা ডেনমার্কের ইবি স্যান্ডকে পেছনে ফেলেছেন সুইডিশ এই মিডফিল্ডার।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে সুইডেন। ইয়াসিন আয়ারির গোলে এগিয়ে যাওয়ার পর আলেকজান্ডার ইসাক ব্যবধান বাড়ান। প্রথমার্ধের শেষ দিকে তিউনিসিয়া একটি গোল শোধ করলেও দ্বিতীয়ার্ধে আর প্রতিরোধ গড়তে পারেনি তারা।

বিরতির পর ভিক্টর গিওকেরেস গোল করে ব্যবধান বাড়ান, এরপরই আসে সভানবার্গের সেই রেকর্ড গড়া গোল। ম্যাচের শেষ দিকে আবারও গোল করে বড় জয় নিশ্চিত করে সুইডেন।

এই জয়ে ৩ পয়েন্ট ৪ গোল ব্যবধান নিয়ে গ্রুপ এফের শীর্ষে উঠে এসেছে সুইডেন। অন্যদিকে বড় ব্যবধানে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল তিউনিসিয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com