যুক্তরাষ্ট্রের দাবি ‘মিথ্যা’, পরমাণু ভাণ্ডার আরও বাড়াচ্ছে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক : ওয়াশিংটনের পরমাণু নিরস্ত্রীকরণের দাবিকে সরাসরি ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং বলেছেন, যেকোনো মূল্যে দেশের আত্মরক্ষামূলক পরমাণু যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা হবে।একই সঙ্গে কিম ইয়ো পারমাণবিক নিরস্ত্রীকরণে মার্কিন প্রচেষ্টাকে একটি ‘সেকেলে স্বপ্ন’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, তার দেশ কোনো ধরনের হুমকি বরদাস্ত করবে না।

সোমবার উত্তর কোরিয়ায় একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফর করেছেন। গত সাত বছরের মধ্যে এটিই উত্তর কোরিয়ায় শি জিনপিংয়ের প্রথম সফর। এই সফরের ঠিক আগেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে এই বার্তা দেন কিমের বোন।

ইয়ো জং দাবি করেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার লক্ষ্য নিশ্চিত করেছেন বলে যুক্তরাষ্ট্র যে দাবি করছে, তা সম্পূর্ণ ‘মিথ্যা’। তিনি জোর দিয়ে বলেন, এই আলোচনার প্রকৃত তথ্য কেবল তাদের কাছেই সবচেয়ে সঠিকভাবে রয়েছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সমালোচনা করে কিম ইয়ো জং বলেন, যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা পলায়নবাদী ও সেকেলে স্বপ্ন থেকে জেগে উঠতে ব্যর্থ হয়েছেন। রাষ্ট্রপ্রধান আত্মরক্ষামূলক পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার নীতি গ্রহণ করেছেন। এটি অপরিবর্তনীয় ও চূড়ান্ত সিদ্ধান্ত, যা নিঃশর্তভাবেই বাস্তবায়ন করা হবে।

কূটনৈতিক এই উত্তেজনার মধ্যেই চলতি সপ্তাহের শুরুতে একটি নতুন পারমাণবিক উপাদান উৎপাদন কারখানা উন্মোচন করেছে উত্তর কোরিয়া। সেখানে দাঁড়িয়ে দেশটির শীর্ষ নেতা কিম জং উন দেশের পারমাণবিক অস্ত্রাগারের ‘ব্যাপক’ সম্প্রসারণের আহ্বান জানান।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ নিউজ এজেন্সি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদপত্র ‘দি রোদং সিনমুন’-এর বরাতে জানিয়েছে, কিম জং উন সম্প্রতি একটি বড় অস্ত্র কারখানা পরিদর্শন করেছেন। সেখানে তিনি আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা আড়াই গুণ বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, চীনের প্রেসিডেন্টের সফরের আগে এই নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র উন্মোচন করা এবং ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানোর ঘোষণা দেওয়ার পেছনে গভীর কৌশল রয়েছে। উত্তর কোরিয়া মূলত বেইজিংয়ের সঙ্গে শীর্ষ সম্মেলনের টেবিলে নিজেদের দর কষাকষির অবস্থানকে আরও শক্তিশালী করতে চায়। একই সঙ্গে নিজেদের পারমাণবিক অস্ত্র নির্মাণের বিষয়টিকে বিশ্বমঞ্চে ন্যায্য প্রমাণ করতে চাচ্ছে। সূত্র: স্কাই নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত

» মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১জন গ্রেপ্তার

» মানবতাবিরোধী অপরাধে হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

» শিল্প-সংস্কৃতি শিক্ষায় ৫০-৬০ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ হবে : ববি হাজ্জাজ

» নাসির-তামিমার খালাসের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে বাদী পক্ষ

» পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল

» এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি

» ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু

» সচিবালয়মুখী মিছিল আটকে দিল পুলিশ, স্মারকলিপি জমা দিতে মন্ত্রণালয়ে প্রতিনিধিদল

» বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যুক্তরাষ্ট্রের দাবি ‘মিথ্যা’, পরমাণু ভাণ্ডার আরও বাড়াচ্ছে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক : ওয়াশিংটনের পরমাণু নিরস্ত্রীকরণের দাবিকে সরাসরি ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং বলেছেন, যেকোনো মূল্যে দেশের আত্মরক্ষামূলক পরমাণু যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা হবে।একই সঙ্গে কিম ইয়ো পারমাণবিক নিরস্ত্রীকরণে মার্কিন প্রচেষ্টাকে একটি ‘সেকেলে স্বপ্ন’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, তার দেশ কোনো ধরনের হুমকি বরদাস্ত করবে না।

সোমবার উত্তর কোরিয়ায় একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফর করেছেন। গত সাত বছরের মধ্যে এটিই উত্তর কোরিয়ায় শি জিনপিংয়ের প্রথম সফর। এই সফরের ঠিক আগেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে এই বার্তা দেন কিমের বোন।

ইয়ো জং দাবি করেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার লক্ষ্য নিশ্চিত করেছেন বলে যুক্তরাষ্ট্র যে দাবি করছে, তা সম্পূর্ণ ‘মিথ্যা’। তিনি জোর দিয়ে বলেন, এই আলোচনার প্রকৃত তথ্য কেবল তাদের কাছেই সবচেয়ে সঠিকভাবে রয়েছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সমালোচনা করে কিম ইয়ো জং বলেন, যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা পলায়নবাদী ও সেকেলে স্বপ্ন থেকে জেগে উঠতে ব্যর্থ হয়েছেন। রাষ্ট্রপ্রধান আত্মরক্ষামূলক পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার নীতি গ্রহণ করেছেন। এটি অপরিবর্তনীয় ও চূড়ান্ত সিদ্ধান্ত, যা নিঃশর্তভাবেই বাস্তবায়ন করা হবে।

কূটনৈতিক এই উত্তেজনার মধ্যেই চলতি সপ্তাহের শুরুতে একটি নতুন পারমাণবিক উপাদান উৎপাদন কারখানা উন্মোচন করেছে উত্তর কোরিয়া। সেখানে দাঁড়িয়ে দেশটির শীর্ষ নেতা কিম জং উন দেশের পারমাণবিক অস্ত্রাগারের ‘ব্যাপক’ সম্প্রসারণের আহ্বান জানান।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ নিউজ এজেন্সি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদপত্র ‘দি রোদং সিনমুন’-এর বরাতে জানিয়েছে, কিম জং উন সম্প্রতি একটি বড় অস্ত্র কারখানা পরিদর্শন করেছেন। সেখানে তিনি আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা আড়াই গুণ বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, চীনের প্রেসিডেন্টের সফরের আগে এই নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র উন্মোচন করা এবং ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানোর ঘোষণা দেওয়ার পেছনে গভীর কৌশল রয়েছে। উত্তর কোরিয়া মূলত বেইজিংয়ের সঙ্গে শীর্ষ সম্মেলনের টেবিলে নিজেদের দর কষাকষির অবস্থানকে আরও শক্তিশালী করতে চায়। একই সঙ্গে নিজেদের পারমাণবিক অস্ত্র নির্মাণের বিষয়টিকে বিশ্বমঞ্চে ন্যায্য প্রমাণ করতে চাচ্ছে। সূত্র: স্কাই নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com