৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদ অধিবেশনে নোটিশের ওপর বক্তব্য দিতে গিয়ে বিষয় নিয়ে ধন্দের মধ্যে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা। এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার নোটিশের বিষয় নির্ধারিত করে দেন।

রোববার (৭ জুন) জাতীয় সংসদে এ ঘটনা ঘটে।

বক্তব্যের শুরুতে আমির হামজা বলেন, ‘আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। নোটিশ দিয়েছি প্রায় ৩০টা, কোনটার ওপরে বলব? আমি তো জানি না।’

এসময় স্পিকার বলেন, ‘দৈনিক একটা নোটিশ দেবেন। কুষ্টিয়া পৌরসভার পানি সংকট আছে না কি? এ নিয়ে বলেন।’

এরপর আমির হামজা তার বক্তব্য শুরু করেন। তিনি বলেন, ‘কুষ্টিয়া পৌরসভার পানি নিষ্কাশন ব্যবস্থাটা দিন দিন অকেজো হয়ে পড়ার কারণে আমাদের জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এটা আমি কয়েকবার পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। এখন তো নির্বাচিত মেয়র নেই। বর্তমান সরকারের পক্ষ থেকে যিনি দায়িত্বে আছেন, তার সঙ্গে নির্বাচিত হওয়ার পর থেকে প্রায় ৩-৪ বার বসেছিলাম। কিন্তু উনার যে কর্মকাণ্ড বা উদ্যোগ, আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। কারণ কাজ-কর্মের কোনো গতি এখনো বৃদ্ধি করতে পারছি না।’

স্পিকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘নির্বাচিত সংসদ সদস্য হওয়ার পরও তার কাছে যে সমস্ত বিষয় পাওয়ার কথা, সেগুলো না পাওয়ার কারণে জনমনে আমাদের প্রতি একটা ভিন্ন ধারণা তৈরি হচ্ছে। সুতরাং আমরা আপনার মাধ্যমে আমাদের পৌরসভার কর্তৃপক্ষসহ আরও স্থানীয় সরকারের যে সমস্ত বিষয়গুলো আছে, সংসদ সদস্য যে দলেরই হোক না কেন, তাদের যে বিষয়গুলো উত্থাপিত হয়, এ বিষয়গুলোর সঙ্গে তারা যেন একমত হয়ে জনদুর্ভোগ দূর করার কাজ করেন। আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদাত্ত আহ্বান জানাই।’

এরপর স্পিকারকে ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করেন আমির হামজা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» চাই না ভারতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট হোক: পানিসম্পদ মন্ত্রী

» আমরাও চাই সরকার সফল হোক, সরকারকে ৬ পরামর্শ চরমোনাই পীরের

» আমরা আগের মতো রাস্তায় বসে বিক্ষোভ চাই না: নাহিদ ইসলাম

» ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের

» পল্লবী, যাত্রাবাড়ী ও মুগদায় পুলিশের অভিযানে ৬৩ জন গ্রেফতার

» সৌদিকে উত্তেজনা না বাড়াতে কড়া হুঁশিয়ারি হুতিদের

» বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী

» গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তর ঘটাতে হবে: তথ্যমন্ত্রী

» প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

» ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে হুয়াওয়ের সাথে চুক্তি স্বাক্ষর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদ অধিবেশনে নোটিশের ওপর বক্তব্য দিতে গিয়ে বিষয় নিয়ে ধন্দের মধ্যে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা। এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার নোটিশের বিষয় নির্ধারিত করে দেন।

রোববার (৭ জুন) জাতীয় সংসদে এ ঘটনা ঘটে।

বক্তব্যের শুরুতে আমির হামজা বলেন, ‘আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। নোটিশ দিয়েছি প্রায় ৩০টা, কোনটার ওপরে বলব? আমি তো জানি না।’

এসময় স্পিকার বলেন, ‘দৈনিক একটা নোটিশ দেবেন। কুষ্টিয়া পৌরসভার পানি সংকট আছে না কি? এ নিয়ে বলেন।’

এরপর আমির হামজা তার বক্তব্য শুরু করেন। তিনি বলেন, ‘কুষ্টিয়া পৌরসভার পানি নিষ্কাশন ব্যবস্থাটা দিন দিন অকেজো হয়ে পড়ার কারণে আমাদের জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এটা আমি কয়েকবার পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। এখন তো নির্বাচিত মেয়র নেই। বর্তমান সরকারের পক্ষ থেকে যিনি দায়িত্বে আছেন, তার সঙ্গে নির্বাচিত হওয়ার পর থেকে প্রায় ৩-৪ বার বসেছিলাম। কিন্তু উনার যে কর্মকাণ্ড বা উদ্যোগ, আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। কারণ কাজ-কর্মের কোনো গতি এখনো বৃদ্ধি করতে পারছি না।’

স্পিকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘নির্বাচিত সংসদ সদস্য হওয়ার পরও তার কাছে যে সমস্ত বিষয় পাওয়ার কথা, সেগুলো না পাওয়ার কারণে জনমনে আমাদের প্রতি একটা ভিন্ন ধারণা তৈরি হচ্ছে। সুতরাং আমরা আপনার মাধ্যমে আমাদের পৌরসভার কর্তৃপক্ষসহ আরও স্থানীয় সরকারের যে সমস্ত বিষয়গুলো আছে, সংসদ সদস্য যে দলেরই হোক না কেন, তাদের যে বিষয়গুলো উত্থাপিত হয়, এ বিষয়গুলোর সঙ্গে তারা যেন একমত হয়ে জনদুর্ভোগ দূর করার কাজ করেন। আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদাত্ত আহ্বান জানাই।’

এরপর স্পিকারকে ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করেন আমির হামজা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com