পথশিশুদের জন্য নিরাপদ ভবিষ্যত গড়ার কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, প্রতিটি শিশুর নিরাপদ ও সুন্দরভাবে বেড়ে ওঠার অধিকার রয়েছে। সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের অসহায় শিশুদের পাশে দাঁড়াতে হবে। তাহলেই একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব হবে। পথশিশুদের জন্য নিরাপদ ভবিষ্যত গড়ে তুলতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরা এলাকায় আয়োজিত ঈদ পুনর্মিলনীতে ‘ইচ্ছে পূরণ’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি নিহত শিশু রামিসার স্মরণে শতাধিক পথশিশুর হাতে ঈদ পরবর্তী নতুন টাকা বিতরণ করেন।

সেলিম উদ্দিন বলেন, শিশু রামিসার অকাল মৃত্যু আমাদের সবাইকে ব্যথিত করেছে। তার স্মৃতিকে ধারণ করে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মহানগর উত্তরের আমির আরো জানান, নগরের বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কল্যাণমূলক আবাসিক স্কুল নির্মাণ করা হবে। এসময় নতুন টাকা পেয়ে পথশিশুরা আনন্দ প্রকাশ করে এবং এমন উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ, বেশি মৃত্যু বাইক দুর্ঘটনায়

» ট্রাইব্যুনালে লতিফ-রুপাসহ ৯ আসামি, ফের শুনানি ৩ সেপ্টেম্বর

» সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর চন্দ্র রায়

» ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

» এলেক্স ইমন হত্যা মামলার ২ নম্বর আসামি শাহরুখসহ তিনজন গ্রেপ্তার

» মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার

» সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

» ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির

» যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পথশিশুদের জন্য নিরাপদ ভবিষ্যত গড়ার কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, প্রতিটি শিশুর নিরাপদ ও সুন্দরভাবে বেড়ে ওঠার অধিকার রয়েছে। সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের অসহায় শিশুদের পাশে দাঁড়াতে হবে। তাহলেই একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব হবে। পথশিশুদের জন্য নিরাপদ ভবিষ্যত গড়ে তুলতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরা এলাকায় আয়োজিত ঈদ পুনর্মিলনীতে ‘ইচ্ছে পূরণ’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি নিহত শিশু রামিসার স্মরণে শতাধিক পথশিশুর হাতে ঈদ পরবর্তী নতুন টাকা বিতরণ করেন।

সেলিম উদ্দিন বলেন, শিশু রামিসার অকাল মৃত্যু আমাদের সবাইকে ব্যথিত করেছে। তার স্মৃতিকে ধারণ করে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মহানগর উত্তরের আমির আরো জানান, নগরের বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কল্যাণমূলক আবাসিক স্কুল নির্মাণ করা হবে। এসময় নতুন টাকা পেয়ে পথশিশুরা আনন্দ প্রকাশ করে এবং এমন উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com