বিএনপি কাটা গিলতেও পারে না ফেলতেও পারে না: গোলাম পারওয়ার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন, বিএনপির গলার কাটা এমন জায়গায় আটকে গেছে, কাটা গিলতেও পারে না ফেলতেও পারে না। সংস্কার না মেনে বিএনপি এখন সংকট তৈরি করেছে। বল আমরা বিএনপির কোর্টে দিয়ে দিয়েছি। সট দিতে যদি ভুল করে, সামনের সট পিছনে দিলে নিজের গোল পোস্টেই বল ঢুকে যাবে। সংস্কার প্রসঙ্গে বিএনপির অবস্থান নিয়ে ঝালকাঠিতে মিয়া গোলাম পারওয়ার এ কথা বলেন।

শনিবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত রোকন সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আরো বলেন, মানুষ বলছে বিএনপি ক্ষমতায় আসার পরে কুফা লেগেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সহস্রাধিক মানুষের প্রাণের বিনিময়ে গণঅভ্যুত্থানের পরে যে নির্বাচন হয়েছে তাতে জনগণের আশা পূরণ হয়নি।

তিনি আরো বলেন, ভোট দেয়া পর্যন্ত বিএনপির অবস্থান গণভোট ও সংস্কারের পক্ষে ছিলো। বিএনপি চেয়ারপার্সন নিজে হ্যাঁ ভোট দিতে বলেছিলেন। কিন্তু নির্বাচনের পরে তারা তা ভুলে গেলো। তারা বললো গণভোট অবৈধ। তারা নিজেরা ভোট দিয়ে এখন নিজেরাই গণভোট অস্বীকার করছেন। সাহস থাকলে সংসদে গিয়ে বলেন আমরা না তে ভোট দিয়েছি। উচ্চকক্ষ প্রসঙ্গে তিনি বলেন বিএনপি ভোটের আনুপাতিক হার মানে না। তারা আসন অনুযায়ী বণ্টন করতে চায়। এটা সংস্কার বিরোধী।

পিএসসির চেয়ারম্যান নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর মাধ্যমে পিএসসির চেয়ারম্যান নিযুক্ত হয়। তাহলে এখানে দলীয় কোটায় নিয়োগ হবে। আর এই কোটার বিরুদ্ধে জুলাই যোদ্ধারা আন্দোলন করেছিলো। আগামী স্থানীয় নির্বাচন সুষ্ঠু না হলে বিএনপি দেশকে স্থিতিশীল রাখতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।

ঝালকাঠি জেলা জামায়াত ইসলামির আমির এডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে রোকন সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশাল অঞ্চলের টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী, জেলা জামায়াতের সেক্রেটারি মু. ফরিদুল হক ও জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট বিএম আমিনুল ইসলাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ, বেশি মৃত্যু বাইক দুর্ঘটনায়

» ট্রাইব্যুনালে লতিফ-রুপাসহ ৯ আসামি, ফের শুনানি ৩ সেপ্টেম্বর

» সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর চন্দ্র রায়

» ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

» এলেক্স ইমন হত্যা মামলার ২ নম্বর আসামি শাহরুখসহ তিনজন গ্রেপ্তার

» মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার

» সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

» ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির

» যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিএনপি কাটা গিলতেও পারে না ফেলতেও পারে না: গোলাম পারওয়ার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন, বিএনপির গলার কাটা এমন জায়গায় আটকে গেছে, কাটা গিলতেও পারে না ফেলতেও পারে না। সংস্কার না মেনে বিএনপি এখন সংকট তৈরি করেছে। বল আমরা বিএনপির কোর্টে দিয়ে দিয়েছি। সট দিতে যদি ভুল করে, সামনের সট পিছনে দিলে নিজের গোল পোস্টেই বল ঢুকে যাবে। সংস্কার প্রসঙ্গে বিএনপির অবস্থান নিয়ে ঝালকাঠিতে মিয়া গোলাম পারওয়ার এ কথা বলেন।

শনিবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত রোকন সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আরো বলেন, মানুষ বলছে বিএনপি ক্ষমতায় আসার পরে কুফা লেগেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সহস্রাধিক মানুষের প্রাণের বিনিময়ে গণঅভ্যুত্থানের পরে যে নির্বাচন হয়েছে তাতে জনগণের আশা পূরণ হয়নি।

তিনি আরো বলেন, ভোট দেয়া পর্যন্ত বিএনপির অবস্থান গণভোট ও সংস্কারের পক্ষে ছিলো। বিএনপি চেয়ারপার্সন নিজে হ্যাঁ ভোট দিতে বলেছিলেন। কিন্তু নির্বাচনের পরে তারা তা ভুলে গেলো। তারা বললো গণভোট অবৈধ। তারা নিজেরা ভোট দিয়ে এখন নিজেরাই গণভোট অস্বীকার করছেন। সাহস থাকলে সংসদে গিয়ে বলেন আমরা না তে ভোট দিয়েছি। উচ্চকক্ষ প্রসঙ্গে তিনি বলেন বিএনপি ভোটের আনুপাতিক হার মানে না। তারা আসন অনুযায়ী বণ্টন করতে চায়। এটা সংস্কার বিরোধী।

পিএসসির চেয়ারম্যান নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর মাধ্যমে পিএসসির চেয়ারম্যান নিযুক্ত হয়। তাহলে এখানে দলীয় কোটায় নিয়োগ হবে। আর এই কোটার বিরুদ্ধে জুলাই যোদ্ধারা আন্দোলন করেছিলো। আগামী স্থানীয় নির্বাচন সুষ্ঠু না হলে বিএনপি দেশকে স্থিতিশীল রাখতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।

ঝালকাঠি জেলা জামায়াত ইসলামির আমির এডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে রোকন সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশাল অঞ্চলের টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী, জেলা জামায়াতের সেক্রেটারি মু. ফরিদুল হক ও জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট বিএম আমিনুল ইসলাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com