বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মিন্টু শেখ মিঠু (৪৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তদের বিরুদ্ধে। সোমবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা মিঠু শেখের ডান হাত কেটে নিয়ে উল্লাস করতে করতে চলে যায়।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান।

নিহত মিঠু শেখ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামের ওহেদ শেখের ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য ছিলেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি কলাক্ষেতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন মিঠু শেখ। এ সময় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে। একপর্যায়ে তার ডান হাত কেটে নিয়ে উল্লাস করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিঠু শেখকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহত মিঠু শেখের স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।

মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ বলেন, নিহত মিঠু হোগলাপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি। এর আগে কয়েক বছর আগে দুর্বৃত্তরা মিঠুর চাচাতো ভাই মাস্টার গোলাম রসুলকেও হত্যা করেছিল।

মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির

» যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট

» রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

» রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

» প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা জানালেন হাসনাত

» জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মানিকগঞ্জে মাছের পোনা অবমুক্ত

» ‘আগেই ভালো ছিলাম’ কি মনের কথা

» ডিগ্রিতে ভর্তি শুরু আজ, আবেদন করবেন যেভাবে

» রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি

» প্রধানমন্ত্রীর গণমুখী ও সংস্কারধর্মী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ: মাহদী আমিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মিন্টু শেখ মিঠু (৪৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তদের বিরুদ্ধে। সোমবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা মিঠু শেখের ডান হাত কেটে নিয়ে উল্লাস করতে করতে চলে যায়।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান।

নিহত মিঠু শেখ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামের ওহেদ শেখের ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য ছিলেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি কলাক্ষেতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন মিঠু শেখ। এ সময় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে। একপর্যায়ে তার ডান হাত কেটে নিয়ে উল্লাস করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিঠু শেখকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহত মিঠু শেখের স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।

মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ বলেন, নিহত মিঠু হোগলাপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি। এর আগে কয়েক বছর আগে দুর্বৃত্তরা মিঠুর চাচাতো ভাই মাস্টার গোলাম রসুলকেও হত্যা করেছিল।

মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com