সোনালী ব্যাংক লিমিটেড-এর ‘কৃষক কার্ড’ কর্মসূচির জন্য সুরক্ষিত সংযোগ প্রদান করছে এক্সেনটেক

ঢাকা, ১৭ মে ২০২৬: সরকারের “কৃষক কার্ড” উদ্যোগ বাস্তবায়নে সোনালী ব্যাংক পিএলসিকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে এক্সেনটেক পিএলসি। পরীক্ষামূলক এই কর্মসূচিতে নিরাপদ ও নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে সেখানে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু হয়েছে।

পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিনের মাধ্যমে কৃষকরা সহজে বিভিন্ন আর্থিক সেবা গ্রহণ করতে পারছেন। এসব মেশিনে ডুয়াল সিম ব্যবহারের ফলে গ্রাম ও শহরতলির এলাকাতেও নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সুবিধা পাওয়া যাচ্ছে।

প্রথম ধাপে দেশের ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি কৃষি ব্লকে প্রায় ২২ হাজার কৃষকের মাঝে এই কার্ড বিতরণ করা হচ্ছে।

ধাপে ধাপে সারা দেশে কৃষক কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে সরকারের।
রবি আজিয়াটা পিএলসির সহযোগী প্রতিষ্ঠান এক্সেনটেক এই সেবার একটি অংশ বাস্তবায়নে সোনালী ব্যাংককে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। এক্সেনটেক ‘রবি সিকিউর কানেক্ট’ সেবার মাধ্যমে পরিচালিত নিরাপদ সংযোগ কাঠামোতে সলিউশনটি বাস্তবায়ন করেছে।

এর ফলে পুরো নেটওয়ার্কজুড়ে এনক্রিপ্টেড, নির্ভরযোগ্য ও উচ্চ সক্ষমতার যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হয়েছে, যা নিরাপদ লেনদেন ও দ্রুত সেবা প্রদানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে এক্সেনটেক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আদিল হোসেন নোবেল বলেন, “সরকারের এই গুরুত্বপূর্ণ উদ্যোগে সোনালী ব্যাংককে সহায়তা করতে পেরে আমরা গর্বিত। এই কর্মসূচির মাধ্যমে আমরা দেশের তৃণমূল পর্যায়ে নিরাপদ ডিজিটাল সেবা পৌঁছে দিতে পারছি, যা কৃষকের জন্য উপকার বয়ে আনবে। এটি বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এক্সেনটেক পিএলসি সম্পর্কে
এক্সেনটেক পিএলসি হচ্ছে রবি আজিয়াটা পিএলসির একটি সহযোগী প্রতিষ্ঠান, যা ক্লাউড, ডাটা অবকাঠামো ও প্ল্যাটফর্ম সার্ভিসের মাধ্যমে ভবিষ্যতমুখী প্রযুক্তি সমাধান প্রদান করে। এটি এশিয়ার অন্যতম বৃহৎ টেলিকম ও ডিজিটাল কনগ্লোমারেট
আজিয়াটা গ্রুপ বেরহাদের অংশ হিসেবে আন্তর্জাতিক মানের উদ্ভাবন ও স্থানীয় দক্ষতাকে একত্রে এনে কাজ করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» একাদশে ভর্তিতে আসন সংকটের শঙ্কা নেই, ফাঁকা থাকবে কয়েক লাখ

» ধানমন্ডিতে গাছ পড়ে দুমড়ে-মুচড়ে গেছে দুটি প্রাইভেটকার

» ছাত্রদল সহিংস রাজনীতি থেকে বের হতে পারছে না: শিবির সেক্রেটারি

» গণভোটের রায় মেনে রাষ্ট্র সংস্কার করতে হবে: জামায়াত আমির

» ম্যানেজিং কমিটি দ্বারা শিক্ষক নিয়োগের ক্ষমতা বাতিল চান এমপি হাসনাত

» বিরোধী দল সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করবে এটাই গণতন্ত্র: রিজভী

» নির্বাচনী সহিংসতা-অনিয়ম ভবিষ্যতে আরও বাড়বে : মজিবুর রহমান

» সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দেশে আনাসহ পরিবারের পুনর্বাসন দাবি চরমোনাই পীরের

» পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার

» নেপালে অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমার শুটিং শুরু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সোনালী ব্যাংক লিমিটেড-এর ‘কৃষক কার্ড’ কর্মসূচির জন্য সুরক্ষিত সংযোগ প্রদান করছে এক্সেনটেক

ঢাকা, ১৭ মে ২০২৬: সরকারের “কৃষক কার্ড” উদ্যোগ বাস্তবায়নে সোনালী ব্যাংক পিএলসিকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে এক্সেনটেক পিএলসি। পরীক্ষামূলক এই কর্মসূচিতে নিরাপদ ও নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে সেখানে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু হয়েছে।

পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিনের মাধ্যমে কৃষকরা সহজে বিভিন্ন আর্থিক সেবা গ্রহণ করতে পারছেন। এসব মেশিনে ডুয়াল সিম ব্যবহারের ফলে গ্রাম ও শহরতলির এলাকাতেও নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সুবিধা পাওয়া যাচ্ছে।

প্রথম ধাপে দেশের ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি কৃষি ব্লকে প্রায় ২২ হাজার কৃষকের মাঝে এই কার্ড বিতরণ করা হচ্ছে।

ধাপে ধাপে সারা দেশে কৃষক কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে সরকারের।
রবি আজিয়াটা পিএলসির সহযোগী প্রতিষ্ঠান এক্সেনটেক এই সেবার একটি অংশ বাস্তবায়নে সোনালী ব্যাংককে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। এক্সেনটেক ‘রবি সিকিউর কানেক্ট’ সেবার মাধ্যমে পরিচালিত নিরাপদ সংযোগ কাঠামোতে সলিউশনটি বাস্তবায়ন করেছে।

এর ফলে পুরো নেটওয়ার্কজুড়ে এনক্রিপ্টেড, নির্ভরযোগ্য ও উচ্চ সক্ষমতার যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হয়েছে, যা নিরাপদ লেনদেন ও দ্রুত সেবা প্রদানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে এক্সেনটেক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আদিল হোসেন নোবেল বলেন, “সরকারের এই গুরুত্বপূর্ণ উদ্যোগে সোনালী ব্যাংককে সহায়তা করতে পেরে আমরা গর্বিত। এই কর্মসূচির মাধ্যমে আমরা দেশের তৃণমূল পর্যায়ে নিরাপদ ডিজিটাল সেবা পৌঁছে দিতে পারছি, যা কৃষকের জন্য উপকার বয়ে আনবে। এটি বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এক্সেনটেক পিএলসি সম্পর্কে
এক্সেনটেক পিএলসি হচ্ছে রবি আজিয়াটা পিএলসির একটি সহযোগী প্রতিষ্ঠান, যা ক্লাউড, ডাটা অবকাঠামো ও প্ল্যাটফর্ম সার্ভিসের মাধ্যমে ভবিষ্যতমুখী প্রযুক্তি সমাধান প্রদান করে। এটি এশিয়ার অন্যতম বৃহৎ টেলিকম ও ডিজিটাল কনগ্লোমারেট
আজিয়াটা গ্রুপ বেরহাদের অংশ হিসেবে আন্তর্জাতিক মানের উদ্ভাবন ও স্থানীয় দক্ষতাকে একত্রে এনে কাজ করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com