সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে অনড় অবস্থানে ইরান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যুটি আলোচনার টেবিলে আনতে চাইছে। ওয়াশিংটনের স্পষ্ট অবস্থান—তেহরানকে কোনোভাবেই সমৃদ্ধ ইউরেনিয়াম রাখার অনুমতি দেওয়া হবে না। তবে এ বিষয়ে নিজেদের অবস্থান থেকে একচুলও সরে আসতে নারাজ ইরান; তারা সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছেই রাখার ব্যাপারে অনড় রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক ইস্যুতে ইরানি কর্মকর্তারা বলছেন, দেশের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে তারা কোনও ছাড় দেবেন না। তেহরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর এবং সম্পূর্ণ পারমাণবিক কর্মসূচি ভেঙে ফেলার মার্কিন দাবি নাকচ করে দিয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্থানীয় গণমাধ্যমকে একটি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানি কর্মকর্তারা সব রণাঙ্গনে যুদ্ধের একটি স্থায়ী সমাপ্তি চাইছেন। তেহরান এই নিশ্চয়তা চায় যে, যুদ্ধ আর পুনরায় শুরু হবে না।

এছাড়া ইরানি কর্মকর্তারা বলছেন, হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব নিয়েও কোনও আপস চলবে না, তবে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলে তেহরান প্রণালিটি পুনরায় খুলে দিতে পারে।

সমৃদ্ধ ইউরেনিয়াম কী?

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাস সেন্ট্রিফিউজে ঢুকিয়ে, পরমাণু ফিশনের জন্য সবচেয়ে উপযুক্ত আইসোটপটি আলাদা করে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করা হয়। এটি ইউ -২৩৫ নামে পরিচিত।

স্বল্প-সমৃদ্ধ ইউরেনিয়ামে, ইউ -২৩৫ এর ঘনত্ব সাধারণত ৩-৫% হয়। বাণিজ্যিকভাবে গড়ে ওঠা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোয় এই স্বল্প-সমৃদ্ধ ইউরেনিয়াম, জ্বালানী উৎপাদনের কাজে ব্যবহার করা যেতে পারে।

সমৃদ্ধ ইউরেনিয়ামের ঘনত্ব ২০% বা তার বেশি হতে পারে এবং এতো সমৃদ্ধ ইউরেনিয়াম গবেষণার চুল্লিগুলোয় ব্যবহৃত হয়। তবে অস্ত্র-গ্রেড ইউরেনিয়াম ৯০% বা তারও বেশি সমৃদ্ধ হতে হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংসদে বিরোধী দলের সভা অনুষ্ঠিত

» ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু

» সালমান শাহ হত্যা মামলা: ৫ দিনের রিমান্ডে ডন

» দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি

» নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে বহু প্রাণহানি: রাষ্ট্রপতির গভীর শোক

» ১৭ বছর গণতন্ত্রের নামে স্বৈরশাসন চলেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল

» ‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশ যোগ দিলে কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই: জামায়াত আমির

» কাজী নজরুল ইসলামের সমাধিতে ছাত্রদলের শ্রদ্ধা

» বাসের চাপায় মোটরসাইকেল চালকসহ ২জন নিহত

» রাষ্ট্রপতির সঙ্গে সিইসির নেতৃত্বাধীন ইসির প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে অনড় অবস্থানে ইরান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যুটি আলোচনার টেবিলে আনতে চাইছে। ওয়াশিংটনের স্পষ্ট অবস্থান—তেহরানকে কোনোভাবেই সমৃদ্ধ ইউরেনিয়াম রাখার অনুমতি দেওয়া হবে না। তবে এ বিষয়ে নিজেদের অবস্থান থেকে একচুলও সরে আসতে নারাজ ইরান; তারা সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছেই রাখার ব্যাপারে অনড় রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক ইস্যুতে ইরানি কর্মকর্তারা বলছেন, দেশের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে তারা কোনও ছাড় দেবেন না। তেহরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর এবং সম্পূর্ণ পারমাণবিক কর্মসূচি ভেঙে ফেলার মার্কিন দাবি নাকচ করে দিয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্থানীয় গণমাধ্যমকে একটি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানি কর্মকর্তারা সব রণাঙ্গনে যুদ্ধের একটি স্থায়ী সমাপ্তি চাইছেন। তেহরান এই নিশ্চয়তা চায় যে, যুদ্ধ আর পুনরায় শুরু হবে না।

এছাড়া ইরানি কর্মকর্তারা বলছেন, হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব নিয়েও কোনও আপস চলবে না, তবে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলে তেহরান প্রণালিটি পুনরায় খুলে দিতে পারে।

সমৃদ্ধ ইউরেনিয়াম কী?

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাস সেন্ট্রিফিউজে ঢুকিয়ে, পরমাণু ফিশনের জন্য সবচেয়ে উপযুক্ত আইসোটপটি আলাদা করে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করা হয়। এটি ইউ -২৩৫ নামে পরিচিত।

স্বল্প-সমৃদ্ধ ইউরেনিয়ামে, ইউ -২৩৫ এর ঘনত্ব সাধারণত ৩-৫% হয়। বাণিজ্যিকভাবে গড়ে ওঠা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোয় এই স্বল্প-সমৃদ্ধ ইউরেনিয়াম, জ্বালানী উৎপাদনের কাজে ব্যবহার করা যেতে পারে।

সমৃদ্ধ ইউরেনিয়ামের ঘনত্ব ২০% বা তার বেশি হতে পারে এবং এতো সমৃদ্ধ ইউরেনিয়াম গবেষণার চুল্লিগুলোয় ব্যবহৃত হয়। তবে অস্ত্র-গ্রেড ইউরেনিয়াম ৯০% বা তারও বেশি সমৃদ্ধ হতে হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com