যুবককে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : খুলনা জেলার বটিয়াঘাটা থানা এলাকায় আজিজুল ইসলাম (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত আনুমানিক ৮টার সময় বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে জালমা ইউনিয়নের রাঙ্গামারি এলাকায় তিনটি মোটরসাইকেলে ৬-৭ জন যুবক এসে অতর্কিত আজিজুলকে কুপিয়ে পালিয়ে যায়। আজিজুলের পিঠে ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা কুপিয়েছে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, নিহত আজিজুল ইসলামের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলায়। তার নামে খুলনা জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, হামলাকারীদের ধরতে ও ঘটনার মূল কারণ বের করতে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৪.৬০ কোটি টাকা জমা দিলো গ্রামীণফোন

» ব্র্যাক ব্যাংকে ইয়াং লিডার্স ব্যাচ ২০২৫-এর গ্র্যাজুয়েশন সম্পন্ন

» উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

» তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের বিকেএসপিতে ভর্তি নেওয়া হবে : আমিনুল হক

» ট্রাফিক আইন ভাঙলেই এআই ক্যামেরায় জরিমানা, মালিকের মোবাইলে যাবে বার্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

» লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

» সৌদি সিনেমায় আবারও একসঙ্গে সালমান-সঞ্জয়

» ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি : সড়কমন্ত্রী

» ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী

» স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত হওয়ার সুযোগ নেই : মীর শাহে আলম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যুবককে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : খুলনা জেলার বটিয়াঘাটা থানা এলাকায় আজিজুল ইসলাম (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত আনুমানিক ৮টার সময় বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে জালমা ইউনিয়নের রাঙ্গামারি এলাকায় তিনটি মোটরসাইকেলে ৬-৭ জন যুবক এসে অতর্কিত আজিজুলকে কুপিয়ে পালিয়ে যায়। আজিজুলের পিঠে ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা কুপিয়েছে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, নিহত আজিজুল ইসলামের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলায়। তার নামে খুলনা জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, হামলাকারীদের ধরতে ও ঘটনার মূল কারণ বের করতে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com