পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণের আয়োজন করা হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শপথ অনুষ্ঠান ঘিরে ব্রিগেড চত্বরে নেওয়া হয় কড়া নিরাপত্তার ব্যবস্থা।

স্থানীয় সময় বেলা ১১টার পর শপথগ্রহণ শুরু হয়। গভর্নর আর এন রবি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথবাক্য পাঠ করান শুভেন্দু অধিকারীকে। রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হলেন তিনি।

এর আগে হুডখোলা গাড়িতে শুভেন্দুকে সঙ্গে নিয়ে ব্রিগেডে প্রবেশ করেন মোদি। এছাড়া ব্রিগেডে শপথ অনুষ্ঠানের সাক্ষী থাকতে সকালেই কলকাতায় পৌঁছান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

মঞ্চে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী তথা এনসিপি নেতা প্রফুল পটেল, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরী, চিরাগ পাসোয়ান, স্মৃতি ইরানি, শিবরাজ সিংহ চৌহান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবীশ, অগ্নিমিত্রা পাল, মিঠুন চক্রবর্তীসহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। সকাল থেকেই দলে দলে ব্রিগেডে জড়ো হতে থাকেন বিজেপির নেতাকর্মীরা।সূত্র: আনন্দবাজার

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশের আট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

» ৪২ কর্মদিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ

» জামায়াত এমপির ‌ভিডিও ভাইরাল, যা বললেন তাহেরী

» জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত : চরমোনাই পীর

» অর্থনীতি পুনরুদ্ধারে এডিপি বড় ভূমিকা রাখে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

» সাইবার স্পেসে বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

» ৬ শিশুর প্রাণহানি, হাম ও উপসর্গে মৃত্যু ৮০০ ছাড়াল

» আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান

» ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে তানজিদ তামিম

» বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের কিস্তি ৩ মাস স্থগিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণের আয়োজন করা হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শপথ অনুষ্ঠান ঘিরে ব্রিগেড চত্বরে নেওয়া হয় কড়া নিরাপত্তার ব্যবস্থা।

স্থানীয় সময় বেলা ১১টার পর শপথগ্রহণ শুরু হয়। গভর্নর আর এন রবি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথবাক্য পাঠ করান শুভেন্দু অধিকারীকে। রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হলেন তিনি।

এর আগে হুডখোলা গাড়িতে শুভেন্দুকে সঙ্গে নিয়ে ব্রিগেডে প্রবেশ করেন মোদি। এছাড়া ব্রিগেডে শপথ অনুষ্ঠানের সাক্ষী থাকতে সকালেই কলকাতায় পৌঁছান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

মঞ্চে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী তথা এনসিপি নেতা প্রফুল পটেল, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরী, চিরাগ পাসোয়ান, স্মৃতি ইরানি, শিবরাজ সিংহ চৌহান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবীশ, অগ্নিমিত্রা পাল, মিঠুন চক্রবর্তীসহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। সকাল থেকেই দলে দলে ব্রিগেডে জড়ো হতে থাকেন বিজেপির নেতাকর্মীরা।সূত্র: আনন্দবাজার

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com