বিশেষ অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ মো. রিপন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

আজ ভোর ৬টা ২০ মিনিটের দিকে বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশালগামী সড়কে এ অভিযান পরিচালিত হয়।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মো. রিপন বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদার সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন মো. রিপনকে তল্লাশি করে তার কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বরগুনা থানায় মামলা দায়ের করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পহেলা বৈশাখে বৈরিতা নয়, সংহতি ও নতুন উদ্দীপনার আহ্বান ফখরুলের

» ভারতের সঙ্গে সংসদীয় সম্পর্ক জোরদারে পদক্ষেপ নিতে হবে: স্পিকার

» নওগাঁয় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

» তথ্যপ্রবাহের চেয়ে বড় চ্যালেঞ্জ অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য : তথ্যমন্ত্রী

» ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদের জামিন নামঞ্জুর

» জাতিকে বর্তমান দুর্যোগে টেনে এনেছে বিএনপি : নাহিদ ইসলাম

» অস্তিত্ব

» গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি ভোগ করতে হবে :গোলাম পরওয়ার

» ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : বিটিআরসি চেয়ারম্যান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিশেষ অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ মো. রিপন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

আজ ভোর ৬টা ২০ মিনিটের দিকে বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশালগামী সড়কে এ অভিযান পরিচালিত হয়।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মো. রিপন বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদার সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন মো. রিপনকে তল্লাশি করে তার কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বরগুনা থানায় মামলা দায়ের করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com