বিটকয়েনে বিলিয়ন ডলারের ধরা খেয়েছে ট্রাম্প পরিবার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবার বিটকয়েনে বড় বিনিয়োগ করে প্রায় এক বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছেন। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরে একাধিক ভুল সিদ্ধান্ত ও বাজারের অস্থিরতার কারণে এই ক্ষতি হয়েছে।

ট্রাম্পের দুই ছেলে, এরিক ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের নেতৃত্বে পরিবারটি ক্রিপ্টোকারেন্সিতে বড় ধরনের বিনিয়োগে ঝুঁকে পড়ে। তারা ধারণা করেছিলেন, ২০২৫ সালের মে মাসে প্রায় ১ লাখ ৮ হাজার ডলারে থাকা বিটকয়েনের দাম বছর শেষে আরও ৫০ শতাংশ বৃদ্ধি পাবে।

এই প্রত্যাশার ভিত্তিতে তারা ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ’-এর প্রায় ১.৪ বিলিয়ন ডলারের শেয়ার এবং ১ বিলিয়ন ডলারের কনভার্টিবল বন্ড বিক্রি করে সেই অর্থ বিটকয়েনে বিনিয়োগ করেন।

প্রাথমিক সময়ে বাজার তাদের পক্ষে থাকলেও ২০২৫ সালের নভেম্বর মাসে বিটকয়েনের দাম হঠাৎ ৮২ হাজার ডলারের নিচে নেমে আসে। ফলে ট্রাম্প মিডিয়ার ক্রিপ্টো সম্পদের মূল্য ২.৪ বিলিয়ন ডলার থেকে কমে ১.৮ বিলিয়ন ডলারে দাঁড়ায়। ২০২৬ সালের জানুয়ারি মাসে সুদের হার অপরিবর্তিত রাখার ঘোষণা দেয়ার পর সম্পদের মূল্য আরও কমে প্রায় ১.৭ বিলিয়ন ডলারে পৌঁছায়। বর্তমানে বিটকয়েনের দাম প্রায় ৭১ হাজার ডলারে ঘোরাফেরা করায় কোম্পানিটির বিনিয়োগ মূল্য আরও কমে প্রায় ১.৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

ফলস্বরূপ, শুরুতে বিনিয়োগের তুলনায় প্রায় এক বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। পাশাপাশি অতিরিক্ত মূল্যবৃদ্ধির প্রত্যাশার কারণে ট্রাম্পের ব্যক্তিগত অংশীদারিত্ব থেকেও প্রায় ১.৬ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে।

কোম্পানির মুখপাত্র শ্যানন ডিভাইন জানিয়েছেন, বিটকয়েনে বিনিয়োগ দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ এবং স্বল্পমেয়াদি বাজার ওঠানামার ভিত্তিতে তা মূল্যায়ন করা উচিত নয়। সূত্রঃ ফোর্বস 

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নতুন ফ্যাসিবাদের পথে বিএনপি সরকার: জামায়াত আমির

» শুক্রবার থেকে শুরু হচ্ছে বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বিক্রি

» বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে : সংসদে হান্নান মাসুদ

» জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল

» গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার

» পৃথক অভিযানে ১৯ জন গ্রেফতার

» জুয়া খেলার সময় চার ব্যক্তি গ্রেফতার

» বিদেশি পিস্তল ও ইয়াবাসহ যুবক আটক

» অবশেষে মাঠে গড়াচ্ছে ঢাকা লিগ, চলতি মাসেই দলবদল

» বিটকয়েনে বিলিয়ন ডলারের ধরা খেয়েছে ট্রাম্প পরিবার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিটকয়েনে বিলিয়ন ডলারের ধরা খেয়েছে ট্রাম্প পরিবার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবার বিটকয়েনে বড় বিনিয়োগ করে প্রায় এক বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছেন। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরে একাধিক ভুল সিদ্ধান্ত ও বাজারের অস্থিরতার কারণে এই ক্ষতি হয়েছে।

ট্রাম্পের দুই ছেলে, এরিক ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের নেতৃত্বে পরিবারটি ক্রিপ্টোকারেন্সিতে বড় ধরনের বিনিয়োগে ঝুঁকে পড়ে। তারা ধারণা করেছিলেন, ২০২৫ সালের মে মাসে প্রায় ১ লাখ ৮ হাজার ডলারে থাকা বিটকয়েনের দাম বছর শেষে আরও ৫০ শতাংশ বৃদ্ধি পাবে।

এই প্রত্যাশার ভিত্তিতে তারা ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ’-এর প্রায় ১.৪ বিলিয়ন ডলারের শেয়ার এবং ১ বিলিয়ন ডলারের কনভার্টিবল বন্ড বিক্রি করে সেই অর্থ বিটকয়েনে বিনিয়োগ করেন।

প্রাথমিক সময়ে বাজার তাদের পক্ষে থাকলেও ২০২৫ সালের নভেম্বর মাসে বিটকয়েনের দাম হঠাৎ ৮২ হাজার ডলারের নিচে নেমে আসে। ফলে ট্রাম্প মিডিয়ার ক্রিপ্টো সম্পদের মূল্য ২.৪ বিলিয়ন ডলার থেকে কমে ১.৮ বিলিয়ন ডলারে দাঁড়ায়। ২০২৬ সালের জানুয়ারি মাসে সুদের হার অপরিবর্তিত রাখার ঘোষণা দেয়ার পর সম্পদের মূল্য আরও কমে প্রায় ১.৭ বিলিয়ন ডলারে পৌঁছায়। বর্তমানে বিটকয়েনের দাম প্রায় ৭১ হাজার ডলারে ঘোরাফেরা করায় কোম্পানিটির বিনিয়োগ মূল্য আরও কমে প্রায় ১.৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

ফলস্বরূপ, শুরুতে বিনিয়োগের তুলনায় প্রায় এক বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। পাশাপাশি অতিরিক্ত মূল্যবৃদ্ধির প্রত্যাশার কারণে ট্রাম্পের ব্যক্তিগত অংশীদারিত্ব থেকেও প্রায় ১.৬ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে।

কোম্পানির মুখপাত্র শ্যানন ডিভাইন জানিয়েছেন, বিটকয়েনে বিনিয়োগ দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ এবং স্বল্পমেয়াদি বাজার ওঠানামার ভিত্তিতে তা মূল্যায়ন করা উচিত নয়। সূত্রঃ ফোর্বস 

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com