ফাইল ছবি
অনলাইন ডেস্ক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ১১ জন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








