বাবার বাড়ি বেড়াতে এসে নিখোঁজ হওয়ার দুই দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মাগুরার শ্রীপুর উপজেলায় বাবার বাড়ি বেড়াতে এসে নিখোঁজ হওয়ার দুই দিন পর লিমা খাতুন (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার স্বামী সুজন শেখকে আটক করা হয়েছে।

আটক সুজন শেখ ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হাট গোপালপুর গ্রামের তিওড়দাহ কলোনীর মরজেন মিয়ার ছেলে। প্রায় সাত বছর আগে শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বড় উদাস গ্রামের হাই জোয়ার্দারের মেয়ে লিমা খাতুনের সঙ্গে তার বিয়ে হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) লিমা খাতুন তার শাশুড়ি জাহেরা খাতুনকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি বড় উদাস গ্রামে বেড়াতে আসেন। তবে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

বুধবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে স্থানীয়রা উপজেলার বড় উদাস গ্রামের একটি মাঠের মধ্যে আবাদকৃত ঘাসের জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার পরপরই পুলিশ, পিবিআইসহ বিভিন্ন সংস্থা তদন্তে নামে। এ সময় সন্দেহভাজন হিসেবে স্বামী সুজন শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

বুধবার সন্ধ্যায় মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় সুজন শেখ নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ির এলাকায় এসে মোবাইল ফোনে লিমাকে বাইরে ডেকে নেন। পরে তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘাসের জমিতে ফেলে রাখা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সারাদেশে অবৈধ মজুতকৃত ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

» তেল নিতে গিয়ে লাইন নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাত

» জ্বালানি সরবরাহে ঘাটতি নেই, মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : যুগ্মসচিব

» ৫০তম বিসিএস লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

» ভূমিকম্প ঘিরে প্রায় দেড় লাখ স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা হয়েছে : ত্রাণমন্ত্রী

» বাকবিতণ্ডার জেরে প্রতিপক্ষের মারধরে বৃদ্ধ নিহত

» জনগণের ম্যান্ডেট মানতে গড়িমসি করছে বিএনপি: শিবির সভাপতি

» শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

» চরমোনাই মাহফিলে আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপি প্রতিনিধি দল

» শাওয়ালের ৬ রোজা: সব মাজহাবে কি সমান ফজিলতের?

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাবার বাড়ি বেড়াতে এসে নিখোঁজ হওয়ার দুই দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মাগুরার শ্রীপুর উপজেলায় বাবার বাড়ি বেড়াতে এসে নিখোঁজ হওয়ার দুই দিন পর লিমা খাতুন (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার স্বামী সুজন শেখকে আটক করা হয়েছে।

আটক সুজন শেখ ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হাট গোপালপুর গ্রামের তিওড়দাহ কলোনীর মরজেন মিয়ার ছেলে। প্রায় সাত বছর আগে শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বড় উদাস গ্রামের হাই জোয়ার্দারের মেয়ে লিমা খাতুনের সঙ্গে তার বিয়ে হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) লিমা খাতুন তার শাশুড়ি জাহেরা খাতুনকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি বড় উদাস গ্রামে বেড়াতে আসেন। তবে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

বুধবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে স্থানীয়রা উপজেলার বড় উদাস গ্রামের একটি মাঠের মধ্যে আবাদকৃত ঘাসের জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার পরপরই পুলিশ, পিবিআইসহ বিভিন্ন সংস্থা তদন্তে নামে। এ সময় সন্দেহভাজন হিসেবে স্বামী সুজন শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

বুধবার সন্ধ্যায় মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় সুজন শেখ নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ির এলাকায় এসে মোবাইল ফোনে লিমাকে বাইরে ডেকে নেন। পরে তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘাসের জমিতে ফেলে রাখা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com