চাঁদাবাজি মামলার সন্দেহভাজন আসামি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের চকবাজারে একটি চাঁদাবাজি মামলার সন্দেহভাজন আসামি সৈয়দ মো. মুজিবুল হককে (৫৫) গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার   রাত সাড়ে ৩টার দিকে হাটহাজারী উপজেলার মাদার্শা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মুজিবুল হক হাটহাজারীর পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম সৈয়দ আব্দুল করিম।

র‍্যাব জানায়, চলতি বছরের ৫ জানুয়ারি চকবাজার থানায় একটি চাঁদাবাজি মামলা করা হয়। এতে অভিযোগ করা হয়, এক ব্যবসায়ীর বাসায় গুলি ছুড়ে ভয় দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করা হয়েছে।

গোপন খবরের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, মামলার সন্দেহভাজন আসামি মুজিবুল হক হাটহাজারীর মাদার্শা এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, সৈয়দ মুজিবুল হককে চকবাজার থানায় সোপর্দ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতা নিহত

» সবজির বিক্রি কম, দামও বেশি

» জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারা জাতির জন্য হতাশাজনক হবে

» বিকালে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

» জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে থেকেই বিরোধিতা করবে জামায়াত: সাইফুল আলম

» ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু

» স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে জখম

» প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মালাইকা, জানালেন সম্পর্কে জড়ানোর ‘শর্ত’

» চাহিদার বেশি তেল নেবেন না, ব্ল্যাক মার্কেটিংয়ের সুযোগ দেবেন না: বিদ্যুৎমন্ত্রী

» কোনো প্রভু নয়, আমরা বন্ধুতে বিশ্বাস করি : ভূমিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চাঁদাবাজি মামলার সন্দেহভাজন আসামি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের চকবাজারে একটি চাঁদাবাজি মামলার সন্দেহভাজন আসামি সৈয়দ মো. মুজিবুল হককে (৫৫) গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার   রাত সাড়ে ৩টার দিকে হাটহাজারী উপজেলার মাদার্শা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মুজিবুল হক হাটহাজারীর পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম সৈয়দ আব্দুল করিম।

র‍্যাব জানায়, চলতি বছরের ৫ জানুয়ারি চকবাজার থানায় একটি চাঁদাবাজি মামলা করা হয়। এতে অভিযোগ করা হয়, এক ব্যবসায়ীর বাসায় গুলি ছুড়ে ভয় দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করা হয়েছে।

গোপন খবরের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, মামলার সন্দেহভাজন আসামি মুজিবুল হক হাটহাজারীর মাদার্শা এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, সৈয়দ মুজিবুল হককে চকবাজার থানায় সোপর্দ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com