সাফারি পার্কে দর্শনার্থীদের ঢল

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়তি আকর্ষণে সেজেছে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্ক। এবারের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে পার্কে যুক্ত হয়েছে নতুন তিনটি সিংহ। এই নতুন অতিথিদের দেখতে ঈদের ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

পার্ক কর্তৃপক্ষ জানায়, কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক থেকে একটি পুরুষ ও দুটি স্ত্রী সিংহ আনা হয়েছে। নতুন এই তিনটি সিংহসহ বর্তমানে পার্কে মোট সিংহের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচটি। ঈদের দিন থেকেই দর্শনার্থীরা কোর সাফারি জোনে এসব সিংহ দেখার সুযোগ পাচ্ছেন।

এ বিষয়ে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারেক রহমান বলেন, ‘ঈদ উপলক্ষে দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ হিসেবে তিনটি সিংহ যুক্ত করা হয়েছে, যা পার্কে আগতদের আগ্রহ আরও বাড়িয়েছে।’

ঈদ উপলক্ষে দর্শনার্থীদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিয়েছে পার্ক কর্তৃপক্ষ। সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার বাতিল করে পার্ক খোলা রাখা হয়েছে। পাশাপাশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে পরিবহন ব্যবস্থাও উন্নত করা হয়েছে। বর্তমানে সাতটি শীতাতপ নিয়ন্ত্রিত মিনিবাসে করে পর্যটকরা কোর সাফারি এলাকা ঘুরে দেখতে পারছেন।

পার্ক সূত্রে জানা গেছে, প্রবেশ মূল্য জনপ্রতি ৫০ টাকা। বৈধ পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে শিক্ষার্থীরা ১০ টাকায় প্রবেশের সুযোগ পাচ্ছে। এছাড়া কোর সাফারি জোন ঘুরে দেখতে আলাদা টিকিটের প্রয়োজন হয়, যার মূল্য ১৫০ টাকা।

পার্কের অন্যতম প্রধান আকর্ষণ আফ্রিকান কোর সাফারি জোনে সিংহ, বাঘ, জিরাফ, জেব্রা, হরিণ, নীলগাইসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী অবাধে বিচরণ করে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বাসে বসেই দর্শনার্থীরা এসব প্রাণী কাছ থেকে দেখার সুযোগ পান।

এছাড়া ‘নাইন ডি থিয়েটার’-এ প্রাণী ও প্রকৃতি বিষয়ক শিক্ষামূলক তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যা শিশু-কিশোরদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন।

তারা জানান, কর্মব্যস্ততার কারণে সারা বছর সময় না পেলেও ঈদের ছুটিতে পরিবার নিয়ে এমন প্রাকৃতিক পরিবেশে ঘুরতে পেরে তারা আনন্দিত।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্টদের মতে, নতুন সিংহ সংযোজন, উন্নত ভ্রমণ সুবিধা এবং বিশেষ ব্যবস্থাপনার কারণে এবারের ঈদে সাফারি পার্কটি ভ্রমণপ্রেমীদের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। ঈদের ছুটির দিনগুলোতে প্রতিদিন প্রায় ১০ হাজার দর্শনার্থীর উপস্থিতি পার্কটির ক্রমবর্ধমান জনপ্রিয়তারই প্রমাণ বহন করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিমানবন্দরে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

» ড. ইউনূস ‘ডাস্টবিন’ সংস্কৃতি চালু করেছিলেন: আনিস আলমগীর

» হাদির খুনিদের ফেরাতে ১৫ দিনের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

» ‘আমি কিন্তু আপনার মতো গোলরক্ষক ছিলাম’ আমিনুলকে জাইমা

» অস্ত্র-গুলিসহ ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র এক সদস্য আটক

» সাফারি পার্কে দর্শনার্থীদের ঢল

» মঙ্গলবার খুলছে অফিস-আদালত-ব্যাংক

» মধ্যপ্রাচ্যে সংঘাত শাহ আমানত বিমানবন্দরে আরও ৫ ফ্লাইট বাতিল

» ছুটিতে একঘেয়েমি দূর করার কিছু কার্যকর কৌশল

» ঈদের ছুটির আনন্দে শিশুর সুরক্ষা, যা জানা জরুরি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাফারি পার্কে দর্শনার্থীদের ঢল

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়তি আকর্ষণে সেজেছে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্ক। এবারের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে পার্কে যুক্ত হয়েছে নতুন তিনটি সিংহ। এই নতুন অতিথিদের দেখতে ঈদের ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

পার্ক কর্তৃপক্ষ জানায়, কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক থেকে একটি পুরুষ ও দুটি স্ত্রী সিংহ আনা হয়েছে। নতুন এই তিনটি সিংহসহ বর্তমানে পার্কে মোট সিংহের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচটি। ঈদের দিন থেকেই দর্শনার্থীরা কোর সাফারি জোনে এসব সিংহ দেখার সুযোগ পাচ্ছেন।

এ বিষয়ে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারেক রহমান বলেন, ‘ঈদ উপলক্ষে দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ হিসেবে তিনটি সিংহ যুক্ত করা হয়েছে, যা পার্কে আগতদের আগ্রহ আরও বাড়িয়েছে।’

ঈদ উপলক্ষে দর্শনার্থীদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিয়েছে পার্ক কর্তৃপক্ষ। সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার বাতিল করে পার্ক খোলা রাখা হয়েছে। পাশাপাশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে পরিবহন ব্যবস্থাও উন্নত করা হয়েছে। বর্তমানে সাতটি শীতাতপ নিয়ন্ত্রিত মিনিবাসে করে পর্যটকরা কোর সাফারি এলাকা ঘুরে দেখতে পারছেন।

পার্ক সূত্রে জানা গেছে, প্রবেশ মূল্য জনপ্রতি ৫০ টাকা। বৈধ পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে শিক্ষার্থীরা ১০ টাকায় প্রবেশের সুযোগ পাচ্ছে। এছাড়া কোর সাফারি জোন ঘুরে দেখতে আলাদা টিকিটের প্রয়োজন হয়, যার মূল্য ১৫০ টাকা।

পার্কের অন্যতম প্রধান আকর্ষণ আফ্রিকান কোর সাফারি জোনে সিংহ, বাঘ, জিরাফ, জেব্রা, হরিণ, নীলগাইসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী অবাধে বিচরণ করে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বাসে বসেই দর্শনার্থীরা এসব প্রাণী কাছ থেকে দেখার সুযোগ পান।

এছাড়া ‘নাইন ডি থিয়েটার’-এ প্রাণী ও প্রকৃতি বিষয়ক শিক্ষামূলক তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যা শিশু-কিশোরদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন।

তারা জানান, কর্মব্যস্ততার কারণে সারা বছর সময় না পেলেও ঈদের ছুটিতে পরিবার নিয়ে এমন প্রাকৃতিক পরিবেশে ঘুরতে পেরে তারা আনন্দিত।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্টদের মতে, নতুন সিংহ সংযোজন, উন্নত ভ্রমণ সুবিধা এবং বিশেষ ব্যবস্থাপনার কারণে এবারের ঈদে সাফারি পার্কটি ভ্রমণপ্রেমীদের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। ঈদের ছুটির দিনগুলোতে প্রতিদিন প্রায় ১০ হাজার দর্শনার্থীর উপস্থিতি পার্কটির ক্রমবর্ধমান জনপ্রিয়তারই প্রমাণ বহন করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com