ফাইল ছবি
অনলাইন ডেস্ক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১২ জন, মাদক মামলার ৪ জন ও অন্যান্য মামলার আসামি ১৭ জন রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।








