মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে বাড়েনি- ইসলামপুরে খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ সামলাতে ৩৯টি দেশের তেলের দাম বেড়েছে। কিন্তু বাংলাদেশে বাড়ে নাই।

এই তেল আমাদের আমদানি করতে হয়। তারপরেও কিন্তু আমরা তেলের দাম বাড়াতে দিচ্ছি না। মানুষের কষ্ট হবে, কৃষকদের কষ্ট হবে, মধ্যবিত্তদের কষ্ট হবে। আমরা বিদ্যুতের দাম বাড়াবো না, তেলের দামও বাড়াবো না। কাজেই আপনারা যাতে শান্তিতে সবকিছু করতে পারেন, স্বস্তি দিতে চাই।

সোমবার (১৬ মার্চ) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার কড়ইতলা এলাকায় কাটাখালি খাল পুন:খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, যুদ্ধের কারণে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং যুদ্ধের কারণে যেতে পারে নাই, তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করার জন্য আমাদের পররাষ্ট্রমন্ত্রী কাজ কারছেন। এ ব্যাপারে আমরা পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মিটিং করেছি। আন্ত:মন্ত্রণালয় মিটিং করেছি। যারা বিদেশ থেকে আসতে পারেন নাই তাদের জন্য আমরা চেষ্টা করছি।

ইতিমধ্যেই পাঁচটি জায়গায় আমরা ফ্লাইট চালু করেছি- সৌদি আরব, রিয়াদ, দাম্মাম এবং জেদ্দা। এই চারটি জায়গায় যাচ্ছে। আমরা গত পরশুদিন থেকে সংযুক্ত আরব আমিরাত থেকে ফ্লাইট শুরু করেছি। সেখান থেকে লোকগুলো আনার চেষ্টা করছি। দু:খের বিষয় এই যুদ্ধে মিসাইল পড়ে আমাদের চারজন বাংলাদেশী মারা গেছে। তাদের লাশগুলো এনে তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি। সুন্দর, সুষ্ঠভাবে দেশ যেভাবে চলার দরকার আমাদের সরকার সেই চেষ্টাই করছে। যারা বিমানে যেতে পারছে না, তাদের বিমানের টিকিট এক পয়সাও অতিরিক্ত কর্তন না করে যে টাকায় কিনেছিল, সেই টাকায় ফেরত দেওয়া হবে।

ইসলামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুন:খনন কর্মসুচির আওতায় ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে ১২ কিলোমিটার কাটাখালি খাল পুন:খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে শাহ মো: ওয়ারেছ আলী মামুন এমপি, সুলতান মাহমুদ বাবু এমপি, মোস্তাফিজুর রহমান বাবুল এমপি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় প্রতিমন্ত্রী ১২ কিলোমিটার কাটাখালি খাল পুন:খনন কাজের উদ্বোধন করেন। এরপর বিকেলে মাদারগঞ্জ উপজেলায় ৫ কিলোমিটার পলিশা থেকে দুধিয়াগাছা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নরসিংদীতে মিল্কভিটা বিক্রয় কেন্দ্রের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে তরল দুগ্ধ সামগ্রী বিতরণ

» সরকার খাল খননের মতো সব প্রতিশ্রুতি পূরণ করবে : হুইপ দুলু

» মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে বাড়েনি- ইসলামপুরে খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

» ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধ্বসে আহত ৭

» প্রাইম ব্যাংকের  এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী

» নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

» সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি

» ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

» ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

» এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে বাড়েনি- ইসলামপুরে খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ সামলাতে ৩৯টি দেশের তেলের দাম বেড়েছে। কিন্তু বাংলাদেশে বাড়ে নাই।

এই তেল আমাদের আমদানি করতে হয়। তারপরেও কিন্তু আমরা তেলের দাম বাড়াতে দিচ্ছি না। মানুষের কষ্ট হবে, কৃষকদের কষ্ট হবে, মধ্যবিত্তদের কষ্ট হবে। আমরা বিদ্যুতের দাম বাড়াবো না, তেলের দামও বাড়াবো না। কাজেই আপনারা যাতে শান্তিতে সবকিছু করতে পারেন, স্বস্তি দিতে চাই।

সোমবার (১৬ মার্চ) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার কড়ইতলা এলাকায় কাটাখালি খাল পুন:খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, যুদ্ধের কারণে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং যুদ্ধের কারণে যেতে পারে নাই, তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করার জন্য আমাদের পররাষ্ট্রমন্ত্রী কাজ কারছেন। এ ব্যাপারে আমরা পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মিটিং করেছি। আন্ত:মন্ত্রণালয় মিটিং করেছি। যারা বিদেশ থেকে আসতে পারেন নাই তাদের জন্য আমরা চেষ্টা করছি।

ইতিমধ্যেই পাঁচটি জায়গায় আমরা ফ্লাইট চালু করেছি- সৌদি আরব, রিয়াদ, দাম্মাম এবং জেদ্দা। এই চারটি জায়গায় যাচ্ছে। আমরা গত পরশুদিন থেকে সংযুক্ত আরব আমিরাত থেকে ফ্লাইট শুরু করেছি। সেখান থেকে লোকগুলো আনার চেষ্টা করছি। দু:খের বিষয় এই যুদ্ধে মিসাইল পড়ে আমাদের চারজন বাংলাদেশী মারা গেছে। তাদের লাশগুলো এনে তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি। সুন্দর, সুষ্ঠভাবে দেশ যেভাবে চলার দরকার আমাদের সরকার সেই চেষ্টাই করছে। যারা বিমানে যেতে পারছে না, তাদের বিমানের টিকিট এক পয়সাও অতিরিক্ত কর্তন না করে যে টাকায় কিনেছিল, সেই টাকায় ফেরত দেওয়া হবে।

ইসলামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুন:খনন কর্মসুচির আওতায় ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে ১২ কিলোমিটার কাটাখালি খাল পুন:খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে শাহ মো: ওয়ারেছ আলী মামুন এমপি, সুলতান মাহমুদ বাবু এমপি, মোস্তাফিজুর রহমান বাবুল এমপি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় প্রতিমন্ত্রী ১২ কিলোমিটার কাটাখালি খাল পুন:খনন কাজের উদ্বোধন করেন। এরপর বিকেলে মাদারগঞ্জ উপজেলায় ৫ কিলোমিটার পলিশা থেকে দুধিয়াগাছা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com