ফাইল ছবি
অনলাইন ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
এ নিয়ে তার বিরুদ্ধে থাকা দু’টি মামলায় জামিন পেলেন। সে ক্ষেত্রে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী তাসলিমা জাহান পপি।








