কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই : চিফ হুইপ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, একটি কার্যকর ও প্রাণবন্ত জাতীয় সংসদ গড়তে চাই। আলোচনার মাধ্যমে দেশের সব সমস্যার সমাধান করতে চাই। দেশের মানুষের জীবনমান উন্নয়ন করাই আমাদের প্রধান লক্ষ্য।

বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

আসন্ন সংসদ অধিবেশন পরিচালনায় বিরোধী দলের গঠনমূলক সহযোগিতা কামনা করে চিফ হুইপ বলেন, আমরা চাই বিরোধী দল সংসদে গঠনমূলক ভূমিকা পালন করুক। তাদের যেকোনো যৌক্তিক সমালোচনা ও সহযোগিতাকে আমরা স্বাগত জানাব।

এদিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নবগঠিত সংসদের কার্যক্রম ও আচরণবিধি কেমন হবে, সে বিষয়েও বিস্তারিত ধারণা দেন নুরুল ইসলাম মনি।

তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকেই জাতীয় সংসদের নতুন অধিবেশন শুরু হতে যাচ্ছে। নিয়ম অনুযায়ী, শুরুতে প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন, তিনি স্পিকার নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত অধিবেশনে সভাপতিত্ব করবেন।

এরপর আনুষ্ঠানিকভাবে সংসদ অধিবেশনের মূল কার্যক্রম শুরু হবে এবং সর্বসম্মতিক্রমে স্পিকার ও ডেপুটি স্পিকার মনোনীত হবেন।

ডেপুটি স্পিকার নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ হুইপ জানান, এখন পর্যন্ত বিরোধী দলের পক্ষ থেকে ডেপুটি স্পিকার পদের জন্য কোনো নাম বা প্রস্তাব দেওয়া হয়নি।

উল্লেখ্য, নতুন সরকার গঠনের পর সংসদের এই অধিবেশনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনগণের প্রত্যাশা পূরণে নতুন সংসদ কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে, সেদিকেই তাকিয়ে আছে পুরো দেশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেয়ার অধিকার নেই: ডা. তাহের

» জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

» কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই : চিফ হুইপ

» জুলাই হত্যাকাণ্ড কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ৩০ মার্চ

» ছিনতাইয়ের ঘটনার মূলহোতা গ্রেপ্তার

» জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগাররা

» প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

» জ্বালানি সংকটে থাইল্যান্ডে লিফটের বদলে সিঁড়ি ব্যবহারের নির্দেশ

» ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

» বিভাগীয় শহরের পাম্পে জ্বালানি সরবরাহের নতুন নির্দেশনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই : চিফ হুইপ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, একটি কার্যকর ও প্রাণবন্ত জাতীয় সংসদ গড়তে চাই। আলোচনার মাধ্যমে দেশের সব সমস্যার সমাধান করতে চাই। দেশের মানুষের জীবনমান উন্নয়ন করাই আমাদের প্রধান লক্ষ্য।

বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

আসন্ন সংসদ অধিবেশন পরিচালনায় বিরোধী দলের গঠনমূলক সহযোগিতা কামনা করে চিফ হুইপ বলেন, আমরা চাই বিরোধী দল সংসদে গঠনমূলক ভূমিকা পালন করুক। তাদের যেকোনো যৌক্তিক সমালোচনা ও সহযোগিতাকে আমরা স্বাগত জানাব।

এদিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নবগঠিত সংসদের কার্যক্রম ও আচরণবিধি কেমন হবে, সে বিষয়েও বিস্তারিত ধারণা দেন নুরুল ইসলাম মনি।

তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকেই জাতীয় সংসদের নতুন অধিবেশন শুরু হতে যাচ্ছে। নিয়ম অনুযায়ী, শুরুতে প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন, তিনি স্পিকার নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত অধিবেশনে সভাপতিত্ব করবেন।

এরপর আনুষ্ঠানিকভাবে সংসদ অধিবেশনের মূল কার্যক্রম শুরু হবে এবং সর্বসম্মতিক্রমে স্পিকার ও ডেপুটি স্পিকার মনোনীত হবেন।

ডেপুটি স্পিকার নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ হুইপ জানান, এখন পর্যন্ত বিরোধী দলের পক্ষ থেকে ডেপুটি স্পিকার পদের জন্য কোনো নাম বা প্রস্তাব দেওয়া হয়নি।

উল্লেখ্য, নতুন সরকার গঠনের পর সংসদের এই অধিবেশনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনগণের প্রত্যাশা পূরণে নতুন সংসদ কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে, সেদিকেই তাকিয়ে আছে পুরো দেশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com