জেট ফুয়েলের দাম বাড়ল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেলের (জেট ফুয়েল) দাম মার্চ মাসের জন্য বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রবিবার এক বিজ্ঞপ্তিতে কমিশন বলেছে, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ ‘জেট এ-১’ জ্বালানি তেলের লিটার পড়বে ১১২ টাকা ৪১ পয়সা। আর আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে দাম পড়বে ৭৪ সেন্ট (শুল্ক ও মূসক ছাড়া)।

গেল মাসে অভ্যন্তরীণ ফ্লাইটে লিটারপ্রতি দাম ছিল ৯৫ টাকা ১২ পয়সা। সেই হিসাবে দাম বাড়ল ১৭ টাকা ২৯ পয়সা। আর ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ফ্লাইটে জ্বালানি পণ্যটির লিটার ছিল ৬২ সেন্ট। সেই হিসাবে এবার ১২ সেন্ট বাড়ল।

নতুন এই মূল্যহার রবিবার রাত ১২টা থেকে কার্যকর হবে।

কমিশন জানিয়েছে, ৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ সময়ের আন্তর্জাতিক বাজারে প্রকাশিত প্ল্যাটস রেটের গড়, জেট এ-১ আমদানিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি নিষ্পত্তির সময় ডলারের বিনিময় হার এবং ডিজেলের দামের পরিবর্তনের প্রভাব বিবেচনায় এ মূল্য সমন্বয় করা হয়েছে। এছাড়া জ্বালানি পরিবহনে ব্যবহৃত কোস্টাল ট্যাংকার ও ট্যাংক লরির ভাড়া পরিবর্তনের বিষয়ও বিবেচনায় নেওয়ার কথা বলেছে বিইআরসি।

কমিশন জানায়, মাসভিত্তিক জেট এ-১ জ্বালানির মূল্য সমন্বয়ের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৩ মে গণশুনানি শেষে বিইআরসি এক আদেশে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট এ-১ জ্বালানির ভোক্তা পর্যায়ের মূল্য নির্ধারণ করে।

ওই আদেশ অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের দামের পরিবর্তন, ডলারের বিনিময় হার এবং পরিবহন ব্যয়ের তারতম্য বিবেচনায় প্রতি মাসে জ্বালানি পণ্যটির মূল্য সমন্বয় করা হচ্ছে।

এ উদ্দেশ্যে ২০২৫ সালের ২৫ মে কমিশনের পক্ষ থেকে একটি কমিটি গঠন হয়। ওই কমিটি প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের মূল্য, বিপিসির এলসি সেটেলমেন্টে ডলারের বিনিময় হার এবং ডিজেলের দামের পরিবর্তন বিশ্লেষণ করে কমিশনে প্রতিবেদন দেয়।

সর্বশেষ কমিটি ৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ সময়ের বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে মার্চ মাসের জন্য মূল্য সমন্বয়ের সুপারিশ করে। পরে এ বিষয়ে কমিশনের শুনানিতে বিস্তারিত পর্যালোচনা শেষে নতুন মূল্যহার অনুমোদন দেওয়া হয়।

বিইআরসি বলেছে, জেট ফুয়েলের মূল্যসংক্রান্ত পূর্ণাঙ্গ আদেশ কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ভালুকায় বকেয়া বেতন-ঈদ বোনাস দাবিতে মহাসড়ক অবরোধ

» প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা নির্বাহী চেয়ারম্যানের সাক্ষাৎ

» বাজেটের ঝুঁকি কাটাতে মাঝি হতে পারে ব্যবসায়ী সমাজ

» অভয়াশ্রমে মাছ শিকারের দায়ে ১৪ জেলের জরিমানা

» সাংবাদিকতার শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই

» মোজতবা খামেনির নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প: ফক্স নিউজ

» জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ

» কুমিল্লা-১১ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

» সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

» আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জেট ফুয়েলের দাম বাড়ল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেলের (জেট ফুয়েল) দাম মার্চ মাসের জন্য বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রবিবার এক বিজ্ঞপ্তিতে কমিশন বলেছে, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ ‘জেট এ-১’ জ্বালানি তেলের লিটার পড়বে ১১২ টাকা ৪১ পয়সা। আর আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে দাম পড়বে ৭৪ সেন্ট (শুল্ক ও মূসক ছাড়া)।

গেল মাসে অভ্যন্তরীণ ফ্লাইটে লিটারপ্রতি দাম ছিল ৯৫ টাকা ১২ পয়সা। সেই হিসাবে দাম বাড়ল ১৭ টাকা ২৯ পয়সা। আর ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ফ্লাইটে জ্বালানি পণ্যটির লিটার ছিল ৬২ সেন্ট। সেই হিসাবে এবার ১২ সেন্ট বাড়ল।

নতুন এই মূল্যহার রবিবার রাত ১২টা থেকে কার্যকর হবে।

কমিশন জানিয়েছে, ৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ সময়ের আন্তর্জাতিক বাজারে প্রকাশিত প্ল্যাটস রেটের গড়, জেট এ-১ আমদানিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি নিষ্পত্তির সময় ডলারের বিনিময় হার এবং ডিজেলের দামের পরিবর্তনের প্রভাব বিবেচনায় এ মূল্য সমন্বয় করা হয়েছে। এছাড়া জ্বালানি পরিবহনে ব্যবহৃত কোস্টাল ট্যাংকার ও ট্যাংক লরির ভাড়া পরিবর্তনের বিষয়ও বিবেচনায় নেওয়ার কথা বলেছে বিইআরসি।

কমিশন জানায়, মাসভিত্তিক জেট এ-১ জ্বালানির মূল্য সমন্বয়ের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৩ মে গণশুনানি শেষে বিইআরসি এক আদেশে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট এ-১ জ্বালানির ভোক্তা পর্যায়ের মূল্য নির্ধারণ করে।

ওই আদেশ অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের দামের পরিবর্তন, ডলারের বিনিময় হার এবং পরিবহন ব্যয়ের তারতম্য বিবেচনায় প্রতি মাসে জ্বালানি পণ্যটির মূল্য সমন্বয় করা হচ্ছে।

এ উদ্দেশ্যে ২০২৫ সালের ২৫ মে কমিশনের পক্ষ থেকে একটি কমিটি গঠন হয়। ওই কমিটি প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের মূল্য, বিপিসির এলসি সেটেলমেন্টে ডলারের বিনিময় হার এবং ডিজেলের দামের পরিবর্তন বিশ্লেষণ করে কমিশনে প্রতিবেদন দেয়।

সর্বশেষ কমিটি ৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ সময়ের বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে মার্চ মাসের জন্য মূল্য সমন্বয়ের সুপারিশ করে। পরে এ বিষয়ে কমিশনের শুনানিতে বিস্তারিত পর্যালোচনা শেষে নতুন মূল্যহার অনুমোদন দেওয়া হয়।

বিইআরসি বলেছে, জেট ফুয়েলের মূল্যসংক্রান্ত পূর্ণাঙ্গ আদেশ কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com