সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ

[ঢাকা, ৭ মার্চ, ২০২৬] ব্যাংকাসুরেন্সের মাধ্যমে গ্রাহকদের বীমা সেবা দেওয়ার স্বীকৃতিস্বরূপ ব্যাংকের কর্মকর্তাদের স্বীকৃতি প্রদান করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড পিএলসি (ইবিএল) ও মেটলাইফ বাংলাদেশ।

সম্প্রতি, ‘ব্যাংকাস্যুরেন্স অ্যাওয়ার্ডস নাইট অ্যান্ড কিক-অফ ২০২৬’ শীর্ষক এক অনুষ্ঠানে এ স্বীকৃতি প্রদান করা হয়।

উল্লেখ্য, মেটলাইফ বাংলাদেশের অন্যতম ব্যাংকাস্যুরেন্স পার্টনার ইবিএল। গ্রাহকদের মাঝে বীমা সমাধান পৌঁছে দিতে ইবিএল-এর যেসব কর্মকর্তা অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদের সাফল্য উদযাপন করতেই আয়োজন করা হয় এ অনুষ্ঠান।

স্বীকৃতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ইবিএল-এর ম্যানেজিং ডিরেক্টর আলী রেজা ইফতেখার বলেন, “দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে গ্রাহকদের পূর্ণাঙ্গ আর্থিক সমাধান প্রদানে ইবিএল প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষায় বীমা সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেটলাইফের সাথে আমাদের অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকেরা তাদের ভবিষ্যতের সুরক্ষা নিয়ে আত্মবিশ্বাসী হতে পারবেন।”

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “ইবিএল-এর সাথে ব্যাংকাস্যুরেন্সের এ সফল পথচলা উদযাপন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। দেশজুড়ে ইবিএল-এর শক্তিশালী উপস্থিতি রয়েছে। এর মাধ্যমে গ্রাহকেরা এখন সহজেই নির্ভরযোগ্য বীমা সেবাগুলো গ্রহণ করতে পারছেন, যা তাদের ব্যক্তিগত সুরক্ষা ও আর্থিক
সক্ষমতা নিশ্চিতে ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যাংকাস্যুরেন্সের যাত্রাকে আরও সুদৃঢ় করার এবং ২০২৬ সালে নতুন মাইলফলক অর্জনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

ইবিএল-এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর আলী রেজা ইফতেখার; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ার; এবং ইভিপি ও হেড অব ওয়েলথ অ্যান্ড লায়াবিলিটি শারমিন আতিক। মেটলাইফ বাংলাদেশের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ; এএমডি ও চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরী
এবং ডিরেক্টর ও হেড অব ব্যাংকাস্যুরেন্স সাবরিনা আরিফীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজতে হবে: জামায়াত আমির

» মুক্তিযুদ্ধের নামে আ.লীগকে পুনর্বাসন করা যাবে না: নাহিদ ইসলাম

» উত্তরায় অসহায়দের জন্য জামায়াতের ‘ইচ্ছেপূরণ’ কর্মসূচি

» জুলুমতান্ত্রিক বিশ্বব্যবস্থার বিরুদ্ধে বদরযুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: চরমোনাই পীর

» মাটির নিচ থেকে পানির ট্যাঙ্কি ভর্তি ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

» ইরান সংঘাত: ব্রিটিশ ঘাঁটিতে নামল মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান

» আলেম-ওলামা ও এতিমদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

» যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী

» ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী

» যারা নির্ধারিত সময়ে দায়িত্ব পালন করবে না, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ

[ঢাকা, ৭ মার্চ, ২০২৬] ব্যাংকাসুরেন্সের মাধ্যমে গ্রাহকদের বীমা সেবা দেওয়ার স্বীকৃতিস্বরূপ ব্যাংকের কর্মকর্তাদের স্বীকৃতি প্রদান করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড পিএলসি (ইবিএল) ও মেটলাইফ বাংলাদেশ।

সম্প্রতি, ‘ব্যাংকাস্যুরেন্স অ্যাওয়ার্ডস নাইট অ্যান্ড কিক-অফ ২০২৬’ শীর্ষক এক অনুষ্ঠানে এ স্বীকৃতি প্রদান করা হয়।

উল্লেখ্য, মেটলাইফ বাংলাদেশের অন্যতম ব্যাংকাস্যুরেন্স পার্টনার ইবিএল। গ্রাহকদের মাঝে বীমা সমাধান পৌঁছে দিতে ইবিএল-এর যেসব কর্মকর্তা অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদের সাফল্য উদযাপন করতেই আয়োজন করা হয় এ অনুষ্ঠান।

স্বীকৃতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ইবিএল-এর ম্যানেজিং ডিরেক্টর আলী রেজা ইফতেখার বলেন, “দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে গ্রাহকদের পূর্ণাঙ্গ আর্থিক সমাধান প্রদানে ইবিএল প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষায় বীমা সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেটলাইফের সাথে আমাদের অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকেরা তাদের ভবিষ্যতের সুরক্ষা নিয়ে আত্মবিশ্বাসী হতে পারবেন।”

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “ইবিএল-এর সাথে ব্যাংকাস্যুরেন্সের এ সফল পথচলা উদযাপন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। দেশজুড়ে ইবিএল-এর শক্তিশালী উপস্থিতি রয়েছে। এর মাধ্যমে গ্রাহকেরা এখন সহজেই নির্ভরযোগ্য বীমা সেবাগুলো গ্রহণ করতে পারছেন, যা তাদের ব্যক্তিগত সুরক্ষা ও আর্থিক
সক্ষমতা নিশ্চিতে ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যাংকাস্যুরেন্সের যাত্রাকে আরও সুদৃঢ় করার এবং ২০২৬ সালে নতুন মাইলফলক অর্জনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

ইবিএল-এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর আলী রেজা ইফতেখার; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ার; এবং ইভিপি ও হেড অব ওয়েলথ অ্যান্ড লায়াবিলিটি শারমিন আতিক। মেটলাইফ বাংলাদেশের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ; এএমডি ও চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরী
এবং ডিরেক্টর ও হেড অব ব্যাংকাস্যুরেন্স সাবরিনা আরিফীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com