বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে আবেদন শুরু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য আজ বৃহস্পতিবার থেকে আবেদন শুরু হচ্ছে। দেশের ৬৪ জেলা থেকে পুরুষ ও নারী প্রার্থীদের এই পদে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা, যা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।

যদিও বিজ্ঞপ্তিতে কনস্টেবল পদে মোট কতজনকে নিয়োগ দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সালাউদ্দিন আহমদ পুলিশের বিভিন্ন স্তরে জনবল সংকটের বিষয়টি তুলে ধরেন। গত ২৩ ফেব্রুয়ারি অধীনস্থ বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, পুলিশ বাহিনীর প্রায় সব স্তরেই জনবলের ঘাটতি রয়েছে।

এর প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে দুই হাজার ৭০১টি কনস্টেবল পদ পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ২৬ ফেব্রুয়ারি পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদেও দ্রুত নিয়োগের ঘোষণা দেন তিনি।

কনস্টেবল পদে আবেদন ও বাছাই প্রক্রিয়া

প্রথম ধাপ

প্রার্থীদের [http://police.teletalk.com.bd](http://police.teletalk.com.bd) ওয়েবসাইটে লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

ফরম পূরণের পর যোগ্য প্রার্থীরা একটি User ID পাবেন। ফরম জমা দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড নম্বর থেকে নির্ধারিত সার্ভিস চার্জ (অফেরতযোগ্য) জমা দিতে হবে।

দ্বিতীয় ধাপ

User ID ব্যবহার করে কমপক্ষে ৪৫ টাকা ব্যালেন্স থাকা একটি টেলিটক প্রিপেইড নম্বর থেকে দুটি এসএমএস পাঠাতে হবে—

প্রথম এসএমএস: `TRC User ID` লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

দ্বিতীয় এসএমএস: `TRC Yes-PIN Number` লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে নিয়োগবিধি অনুযায়ী প্রাথমিক স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্দিষ্ট-সংখ্যক প্রার্থী বাছাই করা হবে। নির্বাচিত প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা পরীক্ষা বা Physical Endurance Test (PET)–এ অংশ নিতে হবে।

তৃতীয় ধাপ

প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত তারিখ, সময় ও স্থানে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

এই পরীক্ষার মধ্যে থাকবে দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং।

এই ধাপ উত্তীর্ণ প্রার্থীদের বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের ওপর মোট ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষার জন্য ওয়েবসাইটের মাধ্যমে আলাদা আবেদন করতে হবে এবং আবেদন ফি ৫৬ টাকা।

চতুর্থ ধাপ

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১৫ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

পঞ্চম ধাপ

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে।

শেষ ধাপ

প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর Bangladesh Police হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি তাদের শারীরিক যোগ্যতা ও অন্যান্য তথ্য যাচাই করবে। যাচাই শেষে চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ৫ মার্চ ২০২৬, সকাল ১০টা

আবেদন শেষ: ৩১ মার্চ ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জাতীয় দলের বিপক্ষে অল স্টারের হয়ে খেলবেন সৌম্য-নাঈম

» আলোচিত ও চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও দুইজন গুরুত্বপূর্ণ আসামি গ্রেপ্তার

» নতুন গভর্নরের নিয়োগ বাতিল চাইল টিআইবি

» বিএনপিকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করেছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী: ডা. তাহের

» বন্ধ পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় চালু হবে: পাট প্রতিমন্ত্রী

» চাঁদাবাজি প্রতিরোধে ঐকমত্য আমাদের আশাবাদী করে

» জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক্-এর বার্ষিক ইফতার মাহফিল

» ইবি শিক্ষিক আসমা হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

» ন্যাড়া বাহিনীর প্রধান কিলা বাবুকে ছুরিকাঘাতে হত্যা

» বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় দিলে অন্তত ১০ যাত্রী আহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে আবেদন শুরু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য আজ বৃহস্পতিবার থেকে আবেদন শুরু হচ্ছে। দেশের ৬৪ জেলা থেকে পুরুষ ও নারী প্রার্থীদের এই পদে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা, যা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।

যদিও বিজ্ঞপ্তিতে কনস্টেবল পদে মোট কতজনকে নিয়োগ দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সালাউদ্দিন আহমদ পুলিশের বিভিন্ন স্তরে জনবল সংকটের বিষয়টি তুলে ধরেন। গত ২৩ ফেব্রুয়ারি অধীনস্থ বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, পুলিশ বাহিনীর প্রায় সব স্তরেই জনবলের ঘাটতি রয়েছে।

এর প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে দুই হাজার ৭০১টি কনস্টেবল পদ পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ২৬ ফেব্রুয়ারি পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদেও দ্রুত নিয়োগের ঘোষণা দেন তিনি।

কনস্টেবল পদে আবেদন ও বাছাই প্রক্রিয়া

প্রথম ধাপ

প্রার্থীদের [http://police.teletalk.com.bd](http://police.teletalk.com.bd) ওয়েবসাইটে লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

ফরম পূরণের পর যোগ্য প্রার্থীরা একটি User ID পাবেন। ফরম জমা দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড নম্বর থেকে নির্ধারিত সার্ভিস চার্জ (অফেরতযোগ্য) জমা দিতে হবে।

দ্বিতীয় ধাপ

User ID ব্যবহার করে কমপক্ষে ৪৫ টাকা ব্যালেন্স থাকা একটি টেলিটক প্রিপেইড নম্বর থেকে দুটি এসএমএস পাঠাতে হবে—

প্রথম এসএমএস: `TRC User ID` লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

দ্বিতীয় এসএমএস: `TRC Yes-PIN Number` লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে নিয়োগবিধি অনুযায়ী প্রাথমিক স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্দিষ্ট-সংখ্যক প্রার্থী বাছাই করা হবে। নির্বাচিত প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা পরীক্ষা বা Physical Endurance Test (PET)–এ অংশ নিতে হবে।

তৃতীয় ধাপ

প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত তারিখ, সময় ও স্থানে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

এই পরীক্ষার মধ্যে থাকবে দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং।

এই ধাপ উত্তীর্ণ প্রার্থীদের বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের ওপর মোট ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষার জন্য ওয়েবসাইটের মাধ্যমে আলাদা আবেদন করতে হবে এবং আবেদন ফি ৫৬ টাকা।

চতুর্থ ধাপ

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১৫ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

পঞ্চম ধাপ

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে।

শেষ ধাপ

প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর Bangladesh Police হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি তাদের শারীরিক যোগ্যতা ও অন্যান্য তথ্য যাচাই করবে। যাচাই শেষে চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ৫ মার্চ ২০২৬, সকাল ১০টা

আবেদন শেষ: ৩১ মার্চ ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com