দুর্নীতি দমন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : ড. মোশাররফ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, জনগণের কল্যাণে দায়িত্বশীল ও সেবামুখী মনোভাব নিয়ে সরকারি কর্মকর্তাদের কাজ করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম বরদাশত করা হবে না।

বৃহস্পতিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বক্তব্যের শুরুতে দাউদকান্দি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারি কর্মকর্তারা মূলত জনগণের সেবক। তাই সেবার মানসিকতা নিয়ে প্রতিটি কাজ করতে হবে। জনসেবামূলক কার্যক্রমে ইচ্ছাকৃত গাফিলতি, দুর্নীতি কিংবা অনিয়মের কোনো সুযোগ নেই।

সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।

এ সময় তিনি আরও বলেন, জনগণের আস্থা ও সমর্থনের ভিত্তিতেই বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র : বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম

» আগামীতে ছাত্রদল আরও শিক্ষার্থীবান্ধব কর্মসূচি উপহার দেবে: রাকিব

» আদালতের ঘাড়ে বন্দুক রেখে জন রায়কে হত্যার চেষ্টা করছে বিএনপি: গোলাম পরওয়ার

» বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জন গ্রেফতার

» কাতারে টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

» দুর্নীতি দমন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : ড. মোশাররফ

» জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

» বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউটে সেমিনার অনুষ্ঠিত

» এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

» ব্র্যাক ব্যাংকে চিফ ইনফরমেশন অফিসার হিসেবে নিয়োগ পেলেন ওয়াসি নোমান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুর্নীতি দমন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : ড. মোশাররফ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, জনগণের কল্যাণে দায়িত্বশীল ও সেবামুখী মনোভাব নিয়ে সরকারি কর্মকর্তাদের কাজ করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম বরদাশত করা হবে না।

বৃহস্পতিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বক্তব্যের শুরুতে দাউদকান্দি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারি কর্মকর্তারা মূলত জনগণের সেবক। তাই সেবার মানসিকতা নিয়ে প্রতিটি কাজ করতে হবে। জনসেবামূলক কার্যক্রমে ইচ্ছাকৃত গাফিলতি, দুর্নীতি কিংবা অনিয়মের কোনো সুযোগ নেই।

সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।

এ সময় তিনি আরও বলেন, জনগণের আস্থা ও সমর্থনের ভিত্তিতেই বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র : বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com