শাহজালালে তিন দিনে ১০২ ফ্লাইট বাতিল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি বিকাল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এ কারণে ওইদিন থেকে আজ সোমবার পর্যন্ত ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে সোমবার ৩৯টিসহ তিন দিনে বিভিন্ন এয়ারলাইনসের মোট ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট ও ১ মার্চ ৪০টি ফ্লাইট বাতিল হয়।

সোমবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটস এয়ারলাইনসের পাঁচটি, গালফ এয়ারের (বাহরাইন) দুটি, ফ্লাই দুবাইয়ের (সংযুক্ত আরব আমিরাত) চারটি, কুয়েত এয়ারওয়েজের (কুয়েত) দুটি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) আটটি, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ফ্লাইট রয়েছে।

তবে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ, দুবাই ছাড়া অন্যান্য রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী

» ঢাবিতে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উদযাপন

» শাহজালালে তিন দিনে ১০২ ফ্লাইট বাতিল

» হত্যা মামলার চার আসামি গ্রেফতার

» শিল্প বর্জ্য দূর করতে নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

» নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

» জাতীয় পতাকা জাতির পরিচয় ও ঐক্যের প্রতীক: ঢাবি উপাচার্য

» ৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস নামাবে সরকার

» নোয়াখালীতে স্বল্পমূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

» সৌদির আরামকো তেল শোধানাগারে হামলা, কার্যক্রম স্থগিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শাহজালালে তিন দিনে ১০২ ফ্লাইট বাতিল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি বিকাল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এ কারণে ওইদিন থেকে আজ সোমবার পর্যন্ত ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে সোমবার ৩৯টিসহ তিন দিনে বিভিন্ন এয়ারলাইনসের মোট ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট ও ১ মার্চ ৪০টি ফ্লাইট বাতিল হয়।

সোমবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটস এয়ারলাইনসের পাঁচটি, গালফ এয়ারের (বাহরাইন) দুটি, ফ্লাই দুবাইয়ের (সংযুক্ত আরব আমিরাত) চারটি, কুয়েত এয়ারওয়েজের (কুয়েত) দুটি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) আটটি, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ফ্লাইট রয়েছে।

তবে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ, দুবাই ছাড়া অন্যান্য রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

Design & Developed BY ThemesBazar.Com