মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা

[ঢাকা, ০১ মার্চ, ২০২৬] বাংলাদেশে নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের বীমা সুবিধা প্রদানে মেটলাইফ বাংলাদেশের সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে ভিসা। এ চুক্তির ফলে ভিসার কর্মীরা দুর্ঘটনা, অক্ষমতা এবং মৃত্যুর ক্ষেত্রে বীমার আর্থিক সুরক্ষা পাবেন এবং কর্মীদের উপর ওপর নির্ভরশীলরা ইন-পেশেন্ট, আউট-পেশেন্ট ও মাতৃত্বকালীন বীমা কভারেজের সুবিধা পাবেন।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ভিসা বাংলাদেশ নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার, সাব্বির আহমেদ এবং মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ।
কর্মীদের মধ্যে নিরাপত্তাবোধ এবং বিশ্বস্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বীমা কভারেজ সুবিধা।

সম্প্রতি, ‘এমপ্লয়মেন্ট বেনিফিট ট্রেন্ডস স্টাডি (ইবিটিএস)’ পরিচালিত গবেষণার জরিপে ৫৬ শতাংশের বেশি কর্মী বলেছেন যে আর্থিক উদ্বেগ তাদের উৎপাদনশীলতা কমিয়ে দেয়; অন্যদিকে, ৪১ শতাংশ কর্মী আর্থিক চাপকে মানসিক স্বাস্থ্যের সমস্যার সাথে যুক্ত করেছেন। এছাড়া, ৭৮ শতাংশ কর্মী বলেছেন যে বীমা ও মানসিক স্বাস্থ্য সহায়তার মত সুস্থতা সংশ্লিষ্ট সুবিধা তাদের কে প্রতিষ্ঠানের প্রতি আরও বিশ্বস্ত করে তোলে।

বীমা দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, কাস্টমাইজড বীমা সেবা, অত্যাধুনিক ড্যাশবোর্ড, ক্যাশলেস আউটপেশেন্ট ও অ্যাম্বুলেন্স সেবা এবং বীমাদাবির দ্রুত পেমেন্ট ও ঝামেলামুক্ত দাবি নিষ্পত্তির আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের বীমা সেবা দেয়ার ক্ষেত্রে মেটলাইফকে নির্বাচন করেছে ভিসা।

ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, “ডিজিটাল পেমেন্টে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে সেবা প্রদানে আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হয় আর এক্ষেত্রে কর্মীরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাদের আর্থিক নিরাপত্তা ও সামগ্রিক কল্যাণ নিশ্চিতে সমন্বিত বীমা কভারেজ অত্যন্ত জরুরি, বীমা সুবিধা থাকার ফলে তারা জীবনের অনিশ্চয়তায় নিজেদের ও পরিবারের সদস্যদের নিয়ে নির্ভার থাকতে পারবেন, যা তাদের কাজ নিয়ে একাগ্র ও আত্মবিশ্বাসী করে তুলতে ভূমিকা রাখবে এবং উদ্ভাবনে উৎসাহিত করবে।”
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “প্রতিষ্ঠান সমূহকে তাদের কর্মীদের জন্য নিরাপদ ও যত্নশীল কর্মপরিবেশ গড়ে তুলতে সহায়তা করার উপর গুরুত্ব দেয় মেটলাইফ। ভিসার সাথে আমাদের এ অংশীদারিত্ব কর্মীদের কল্যাণে শক্তিশালী ও সমন্বিত বীমা সমাধান প্রদানের যৌথ অঙ্গীকারেরই প্রতিফলন।”

ব্যক্তি ও ব্যবসায়িক উদ্যোগসমূহকে বিশ্ব অর্থনীতির সাথে যুক্ত করতে কাজ করে শীর্ষস্থানীয় বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক ভিসা। প্রতিষ্ঠানটি দুই শ’রও বেশি দেশ ও অঞ্চলে নিরাপদ ডিজিটাল পেমেন্ট সুবিধা প্রদান করে।

বাংলাদেশে প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহক এবং নয় শ’রও বেশি প্রতিষ্ঠানকে বীমা সুরক্ষা প্রদান করছে মেটলাইফ। এছাড়াও, প্রতিষ্ঠানটি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) ‘আইডিআরএ ইনস্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ -এ সেরা স্বীকৃতি পেয়েছে। উল্লেখ্য, সামগ্রিকভাবে ব্যবসায়িক কার্যক্রমে নেতৃত্ব, সেবার মান, সুশাসন, দাবি নিষ্পত্তি ও রেগুলেটরি কমপ্লায়েন্সের ভিত্তিতে এ পুরস্কার প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জুলাই আন্দোলনে পুলিশ নিহতের ঘটনার তদন্ত নিয়ে কোনও বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

» নীল লেহেঙ্গায় গ্ল্যামারাস সাজে মিম

» বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জন গ্রেপ্তার

» রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

» সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের

» সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলবো: মামুনুল হক

» আয়াতুল্লাহ খামেনিকে হত্যার প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

» দুর্নীতিবাজদের মন্ত্রণালয়ে আশ্রয় হবে না : গণপূর্তমন্ত্রী

» মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপদে থাকার আহ্বান প্রতিমন্ত্রী নুরের

» মধ্যপ্রাচ্যে উত্তেজনা রোধে ইসলামী বিশ্বকে আহ্বান এরদোয়ানের

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা

[ঢাকা, ০১ মার্চ, ২০২৬] বাংলাদেশে নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের বীমা সুবিধা প্রদানে মেটলাইফ বাংলাদেশের সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে ভিসা। এ চুক্তির ফলে ভিসার কর্মীরা দুর্ঘটনা, অক্ষমতা এবং মৃত্যুর ক্ষেত্রে বীমার আর্থিক সুরক্ষা পাবেন এবং কর্মীদের উপর ওপর নির্ভরশীলরা ইন-পেশেন্ট, আউট-পেশেন্ট ও মাতৃত্বকালীন বীমা কভারেজের সুবিধা পাবেন।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ভিসা বাংলাদেশ নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার, সাব্বির আহমেদ এবং মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ।
কর্মীদের মধ্যে নিরাপত্তাবোধ এবং বিশ্বস্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বীমা কভারেজ সুবিধা।

সম্প্রতি, ‘এমপ্লয়মেন্ট বেনিফিট ট্রেন্ডস স্টাডি (ইবিটিএস)’ পরিচালিত গবেষণার জরিপে ৫৬ শতাংশের বেশি কর্মী বলেছেন যে আর্থিক উদ্বেগ তাদের উৎপাদনশীলতা কমিয়ে দেয়; অন্যদিকে, ৪১ শতাংশ কর্মী আর্থিক চাপকে মানসিক স্বাস্থ্যের সমস্যার সাথে যুক্ত করেছেন। এছাড়া, ৭৮ শতাংশ কর্মী বলেছেন যে বীমা ও মানসিক স্বাস্থ্য সহায়তার মত সুস্থতা সংশ্লিষ্ট সুবিধা তাদের কে প্রতিষ্ঠানের প্রতি আরও বিশ্বস্ত করে তোলে।

বীমা দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, কাস্টমাইজড বীমা সেবা, অত্যাধুনিক ড্যাশবোর্ড, ক্যাশলেস আউটপেশেন্ট ও অ্যাম্বুলেন্স সেবা এবং বীমাদাবির দ্রুত পেমেন্ট ও ঝামেলামুক্ত দাবি নিষ্পত্তির আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের বীমা সেবা দেয়ার ক্ষেত্রে মেটলাইফকে নির্বাচন করেছে ভিসা।

ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, “ডিজিটাল পেমেন্টে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে সেবা প্রদানে আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হয় আর এক্ষেত্রে কর্মীরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাদের আর্থিক নিরাপত্তা ও সামগ্রিক কল্যাণ নিশ্চিতে সমন্বিত বীমা কভারেজ অত্যন্ত জরুরি, বীমা সুবিধা থাকার ফলে তারা জীবনের অনিশ্চয়তায় নিজেদের ও পরিবারের সদস্যদের নিয়ে নির্ভার থাকতে পারবেন, যা তাদের কাজ নিয়ে একাগ্র ও আত্মবিশ্বাসী করে তুলতে ভূমিকা রাখবে এবং উদ্ভাবনে উৎসাহিত করবে।”
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “প্রতিষ্ঠান সমূহকে তাদের কর্মীদের জন্য নিরাপদ ও যত্নশীল কর্মপরিবেশ গড়ে তুলতে সহায়তা করার উপর গুরুত্ব দেয় মেটলাইফ। ভিসার সাথে আমাদের এ অংশীদারিত্ব কর্মীদের কল্যাণে শক্তিশালী ও সমন্বিত বীমা সমাধান প্রদানের যৌথ অঙ্গীকারেরই প্রতিফলন।”

ব্যক্তি ও ব্যবসায়িক উদ্যোগসমূহকে বিশ্ব অর্থনীতির সাথে যুক্ত করতে কাজ করে শীর্ষস্থানীয় বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক ভিসা। প্রতিষ্ঠানটি দুই শ’রও বেশি দেশ ও অঞ্চলে নিরাপদ ডিজিটাল পেমেন্ট সুবিধা প্রদান করে।

বাংলাদেশে প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহক এবং নয় শ’রও বেশি প্রতিষ্ঠানকে বীমা সুরক্ষা প্রদান করছে মেটলাইফ। এছাড়াও, প্রতিষ্ঠানটি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) ‘আইডিআরএ ইনস্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ -এ সেরা স্বীকৃতি পেয়েছে। উল্লেখ্য, সামগ্রিকভাবে ব্যবসায়িক কার্যক্রমে নেতৃত্ব, সেবার মান, সুশাসন, দাবি নিষ্পত্তি ও রেগুলেটরি কমপ্লায়েন্সের ভিত্তিতে এ পুরস্কার প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

Design & Developed BY ThemesBazar.Com