এবার ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন হাসনাত আবদুল্লাহ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য। বৃহস্পতিবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি তোলেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, নরসিংদীর ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তার দাবি অনুযায়ী, মহিষাশুরা ইউনিয়নের সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ান এ ঘটনায় জড়িত থাকতে পারেন।

সংবাদমাধ্যমের তথ্যের বরাত দিয়ে হাসনাত আবদুল্লাহ লেখেন, প্রায় ১৫ দিন আগে নরসিংদীর মাধবদী এলাকায় নূরার নেতৃত্বে ৫ থেকে ৬ জনের একটি দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগীর বাবা স্থানীয় মেম্বারের কাছে বিচার চান। অভিযোগ রয়েছে, অভিযুক্তদের কাছ থেকে অর্থ নিয়ে আপসের চেষ্টা করা হয় এবং মামলা করতে নিরুৎসাহিত করা হয়। এমনকি মেয়েটির পরিবারকে এলাকা ছাড়ারও পরামর্শ দেওয়া হয়।

তিনি আরও বলেন, চাপের মুখে বুধবার বিকেলে বাবা মেয়েকে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন। সে সময় আবারও নূরা তাকে তুলে নেয়। পরদিন সরিষা ক্ষেতে কিশোরীর মরদেহ পাওয়া যায়। পুলিশ এ ঘটনায় আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ানসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

তবে হাসনাত আবদুল্লাহর মতে, এ গ্রেপ্তার যথেষ্ট নয়। মূল অভিযুক্ত নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি আহম্মদ আলী দেওয়ানের রাজনৈতিক আশ্রয়দাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি প্রশ্ন তোলেন, রাজনৈতিক প্রশ্রয়ে ধর্ষণ, অপহরণ ও হত্যার মতো অপরাধ কবে বন্ধ হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত

» রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে জামায়াত-এনসিপি খেপল কেন?: নীলা ইস্রাফিলের প্রশ্ন

» ঢাকা ও নরসিংদীতে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জাতি স্তম্ভিত: জামায়াত আমির

» এবার ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন হাসনাত আবদুল্লাহ

» ভুল জায়গায় রাউটার রাখলে কমতে পারে ইন্টারনেট স্পিড

» অনুরাগ ও বিরাগের ঊর্ধ্বে থাকুক নতুন সরকার

» গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে : তথ্যমন্ত্রী

» শেওড়াপাড়ায় মেট্রো স্টেশনের পাশের ভবনে আগুন

» হালিম তৈরির রেসিপি

» কত মাস পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এবার ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন হাসনাত আবদুল্লাহ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য। বৃহস্পতিবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি তোলেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, নরসিংদীর ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তার দাবি অনুযায়ী, মহিষাশুরা ইউনিয়নের সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ান এ ঘটনায় জড়িত থাকতে পারেন।

সংবাদমাধ্যমের তথ্যের বরাত দিয়ে হাসনাত আবদুল্লাহ লেখেন, প্রায় ১৫ দিন আগে নরসিংদীর মাধবদী এলাকায় নূরার নেতৃত্বে ৫ থেকে ৬ জনের একটি দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগীর বাবা স্থানীয় মেম্বারের কাছে বিচার চান। অভিযোগ রয়েছে, অভিযুক্তদের কাছ থেকে অর্থ নিয়ে আপসের চেষ্টা করা হয় এবং মামলা করতে নিরুৎসাহিত করা হয়। এমনকি মেয়েটির পরিবারকে এলাকা ছাড়ারও পরামর্শ দেওয়া হয়।

তিনি আরও বলেন, চাপের মুখে বুধবার বিকেলে বাবা মেয়েকে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন। সে সময় আবারও নূরা তাকে তুলে নেয়। পরদিন সরিষা ক্ষেতে কিশোরীর মরদেহ পাওয়া যায়। পুলিশ এ ঘটনায় আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ানসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

তবে হাসনাত আবদুল্লাহর মতে, এ গ্রেপ্তার যথেষ্ট নয়। মূল অভিযুক্ত নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি আহম্মদ আলী দেওয়ানের রাজনৈতিক আশ্রয়দাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি প্রশ্ন তোলেন, রাজনৈতিক প্রশ্রয়ে ধর্ষণ, অপহরণ ও হত্যার মতো অপরাধ কবে বন্ধ হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

Design & Developed BY ThemesBazar.Com