ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, সকল দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ি-সমতল-সকলেই আমরা সমান নাগরিক অধিকার ভোগ করবো। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাবো।

শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে সব সময় গড়ে তুলতে চেয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই লড়াইটা ছিল। বিগত ১৭ বছরে নির্বাচন ও গণতন্ত্রকে ধ্বংসের মাধ্যমে মুক্তিযুদ্ধকেই ধ্বংস করেছিল।

তিনি আরও বলেন, যারা মুক্তিযুদ্ধের দাবিদার ছিল, মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে, বিক্রি করে দেশকে লুটপাট করেছে, গুম-খুন-হত্যার রাজ্য বানিয়েছিল। কিন্তু আজকে নির্বাচনের মাধ্যমে স্বাধীন দেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা ফিরেছি। একটি নির্বাচিত সরকার পেয়েছি। এখন আমাদের জনগণের যে প্রত্যাশা, সেটা ছোট হতে পারে, বড় হতে পারে। একেক অঞ্চলের মানুষের, একেক শ্রেণি-পেশার মানুষের একেক প্রত্যাশা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তেজগাঁও কার্যালয়ে প্রথম দিন বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী

» জাতীয় ঐক্য ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: আবদুস সালাম

» সাংবাদিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে : তথ্যমন্ত্রী

» ভর্তি পরীক্ষার আবেদনের বাকি আর ১ দিন

» জনগণের ভোটাধিকারের সরকারই শহীদদের রক্তঋণ শোধ করবে: আব্দুল বারী

» টাঙ্গাইলে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রতিমন্ত্রী টুকুর শ্রদ্ধা নিবেদন

» বিশ্বকাপে সুপার এইটের ম্যাচসহ টিভিতে যা দেখবেন

» এবার বিমানবন্দরের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ট্রাম্পের নামে

» গণমাধ্যমে অনেক সময় ভাষা বিকৃতভাবে ব্যবহার হচ্ছে : শিক্ষা প্রতিমন্ত্রী

» ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, সকল দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ি-সমতল-সকলেই আমরা সমান নাগরিক অধিকার ভোগ করবো। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাবো।

শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে সব সময় গড়ে তুলতে চেয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই লড়াইটা ছিল। বিগত ১৭ বছরে নির্বাচন ও গণতন্ত্রকে ধ্বংসের মাধ্যমে মুক্তিযুদ্ধকেই ধ্বংস করেছিল।

তিনি আরও বলেন, যারা মুক্তিযুদ্ধের দাবিদার ছিল, মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে, বিক্রি করে দেশকে লুটপাট করেছে, গুম-খুন-হত্যার রাজ্য বানিয়েছিল। কিন্তু আজকে নির্বাচনের মাধ্যমে স্বাধীন দেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা ফিরেছি। একটি নির্বাচিত সরকার পেয়েছি। এখন আমাদের জনগণের যে প্রত্যাশা, সেটা ছোট হতে পারে, বড় হতে পারে। একেক অঞ্চলের মানুষের, একেক শ্রেণি-পেশার মানুষের একেক প্রত্যাশা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

Design & Developed BY ThemesBazar.Com