ডিআইজি প্রিজন সুরাইয়া, কেরানীগঞ্জ কারাগারে নতুন সিনিয়র জেল সুপার ফারুক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) নতুন সিনিয়র জেল সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ফারুক আহমেদ। এর আগে তিনি বগুড়া জেলা কারাগারে জেল সুপার হিসেবে কর্মরত ছিলেন। সেখানে সফলতার সঙ্গে দায়িত্ব পালন শেষে পদোন্নতি পেয়ে তিনি কেরানীগঞ্জে যোগ দেন।

এর আগে একই কারাগারের সিনিয়র জেল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন সুরাইয়া আক্তার। দায়িত্ব পালনকালে তিনি ঢাকা বিভাগ-১ এর ডিআইজি প্রিজনের অতিরিক্ত দায়িত্বও সামলান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে কারা অধিদফতরের অতিরিক্ত আইজি প্রিজন জাহাঙ্গীর কবির জানান, সুরাইয়া আক্তার এখন পূর্ণাঙ্গভাবে ঢাকা বিভাগ-১ এর ডিআইজি প্রিজন হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হিসেবে যোগ দিয়েছেন ফারুক আহমেদ।

সংশ্লিষ্ট মহল আশা করছে, নতুন সিনিয়র জেল সুপার যোগ দেওয়ায় কারাগারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

এর আগে কয়েক মাস পূর্বে কেরানীগঞ্জ কারাগারে জেলার হিসেবে দায়িত্ব নেন মো. মাসুদ হাসান জুয়েল।

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন কারাগারে বন্দিদের মধ্যে অস্থিরতা ও উত্তেজনা দেখা দেয়। এর ধারাবাহিকতায় ঢাকা কেন্দ্রীয় কারাগারেও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অন্তর্বর্তী সরকারের সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হিসেবে দায়িত্ব নেন সুরাইয়া আক্তার। দায়িত্ব গ্রহণের সময় কারাগারের অভ্যন্তরীণ পরিবেশ ও শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল না।

সূত্র জানায়, দায়িত্ব নেয়ার পর কারা অধিদতফরের নির্দেশনা ও সহযোগিতায় তিনি কর্মকর্তা ও কারারক্ষীদের নিয়ে নিরলসভাবে কাজ শুরু করেন। দীর্ঘ সময়ের প্রচেষ্টায় কারাগারের ভেতরে শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ ধীরে ধীরে ফিরে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

বর্তমানে পদোন্নতির পর সুরাইয়া আক্তার ঢাকা বিভাগ-১ এর ডিআইজি প্রিজন হিসেবে দায়িত্ব পালন করছেন। তার তত্ত্বাবধানে রয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ বিশেষ কারাগার এবং নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও রাজবাড়ী জেলার কারাগারগুলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মায়ের সেই রূপ দেখে থমকে গিয়েছিলাম : প্রিয়াঙ্কা

» বাসের ধাক্কায় নিহত গৃহবধূর লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

» সড়কে চাঁদাবাজির সুযোগ নেই, লক্ষ্মীপুরে তো নেইই : পানিসম্পদ মন্ত্রী

» লেবু-বেগুনের সেঞ্চুরি, কাঁচামরিচ ২২০

» কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা : র‍্যাব

» চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সাত বছর আজ

» ২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন

» চাঁদাবাজি ইস্যুতে সড়কমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তাহেরী

» জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

» দেশের হতদরিদ্র নারীদের নগদ টাকা দেওয়া হবে : কৃষিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ডিআইজি প্রিজন সুরাইয়া, কেরানীগঞ্জ কারাগারে নতুন সিনিয়র জেল সুপার ফারুক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) নতুন সিনিয়র জেল সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ফারুক আহমেদ। এর আগে তিনি বগুড়া জেলা কারাগারে জেল সুপার হিসেবে কর্মরত ছিলেন। সেখানে সফলতার সঙ্গে দায়িত্ব পালন শেষে পদোন্নতি পেয়ে তিনি কেরানীগঞ্জে যোগ দেন।

এর আগে একই কারাগারের সিনিয়র জেল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন সুরাইয়া আক্তার। দায়িত্ব পালনকালে তিনি ঢাকা বিভাগ-১ এর ডিআইজি প্রিজনের অতিরিক্ত দায়িত্বও সামলান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে কারা অধিদফতরের অতিরিক্ত আইজি প্রিজন জাহাঙ্গীর কবির জানান, সুরাইয়া আক্তার এখন পূর্ণাঙ্গভাবে ঢাকা বিভাগ-১ এর ডিআইজি প্রিজন হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হিসেবে যোগ দিয়েছেন ফারুক আহমেদ।

সংশ্লিষ্ট মহল আশা করছে, নতুন সিনিয়র জেল সুপার যোগ দেওয়ায় কারাগারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

এর আগে কয়েক মাস পূর্বে কেরানীগঞ্জ কারাগারে জেলার হিসেবে দায়িত্ব নেন মো. মাসুদ হাসান জুয়েল।

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন কারাগারে বন্দিদের মধ্যে অস্থিরতা ও উত্তেজনা দেখা দেয়। এর ধারাবাহিকতায় ঢাকা কেন্দ্রীয় কারাগারেও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অন্তর্বর্তী সরকারের সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হিসেবে দায়িত্ব নেন সুরাইয়া আক্তার। দায়িত্ব গ্রহণের সময় কারাগারের অভ্যন্তরীণ পরিবেশ ও শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল না।

সূত্র জানায়, দায়িত্ব নেয়ার পর কারা অধিদতফরের নির্দেশনা ও সহযোগিতায় তিনি কর্মকর্তা ও কারারক্ষীদের নিয়ে নিরলসভাবে কাজ শুরু করেন। দীর্ঘ সময়ের প্রচেষ্টায় কারাগারের ভেতরে শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ ধীরে ধীরে ফিরে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

বর্তমানে পদোন্নতির পর সুরাইয়া আক্তার ঢাকা বিভাগ-১ এর ডিআইজি প্রিজন হিসেবে দায়িত্ব পালন করছেন। তার তত্ত্বাবধানে রয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ বিশেষ কারাগার এবং নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও রাজবাড়ী জেলার কারাগারগুলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com