ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‍্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সজীব ভূঁইয়া (৩৩) ওরফে সোর্স বাবুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বুধবার দিবাগত রাত ৩টা ২৫ মিনিটে জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাইম উল হক।

র‍্যাব জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পেনগান, দুই রাউন্ড গুলির খোসা ও ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

অভিযোগ রয়েছে, সজীব নিজেকে কখনো র‍্যাব-পুলিশের সোর্স, কখনো ডিবি বা র‍্যাবের কর্মকর্তা পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতেন। চাঁদা না দিলে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দিতেন।

এ ছাড়া র‍্যাব ও পুলিশের সদস্যদের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণা করতেন। তার সঙ্গে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত বলে জানিয়েছে র‍্যাব। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দ্রুততম সময়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

» র‍্যাব ও ডিবি কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে যুবক আটক

» ৯ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

» বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, কার বেতন কত দেখে নিন

» রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

» সরকারি দল গণরায়কারীদের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

» শেখ হাসিনাসহ দন্ডপ্রাপ্তদের দেশে এনে শাস্তি কার্যকর করাই সরকারের প্রধান দায়িত্ব: আখতার হোসেন

» ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ পালনের আহ্বান জামায়াত আমিরের

» তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, তার এমপি-মন্ত্রীরা কবে ঋণ শোধ করবেন?

» বাসসের ঘটনাটি দুঃখজনক: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‍্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সজীব ভূঁইয়া (৩৩) ওরফে সোর্স বাবুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বুধবার দিবাগত রাত ৩টা ২৫ মিনিটে জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাইম উল হক।

র‍্যাব জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পেনগান, দুই রাউন্ড গুলির খোসা ও ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

অভিযোগ রয়েছে, সজীব নিজেকে কখনো র‍্যাব-পুলিশের সোর্স, কখনো ডিবি বা র‍্যাবের কর্মকর্তা পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতেন। চাঁদা না দিলে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দিতেন।

এ ছাড়া র‍্যাব ও পুলিশের সদস্যদের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণা করতেন। তার সঙ্গে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত বলে জানিয়েছে র‍্যাব। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com