বাসসের ঘটনাটি দুঃখজনক: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) একটা সরকারি সংস্থা এবং এখানে নিয়োগ এবং নিয়োগ বহাল বা বাতিল এই সমস্ত কিছুরই কিন্তু একটা বিধিবদ্ধ নিয়ম আছে এবং অবশ্যই সরকার সবকিছু বিধিবদ্ধ নিয়মের মধ্যেই বিবেচনা করবে।

সাংবাদিক ও কর্মচারীদের ‘অনাস্থা’ জ্ঞাপনের পর গতকাল অফিস থেকে বের হয়ে যেতে হয় সংবাদমাধ্যমটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদকে। এ বিষয়ে আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন এবং বিষয়টিকে দুঃখজনক বলে আখ্যায়িত করেন।

বাসসের ঘটনাটির সঙ্গে এখন টিভির কয়েকজন রিপোর্টারকে চাকরিচ্যুতির প্রসঙ্গেও তোলেন সাংবাদিকরা। জবাবে মন্ত্রী বলেন, বাসসে ঘটে যাওয়া যে দুঃখজনক ঘটনা, সেটাও আলাপ-আলোচনার সাপেক্ষে আমরা বিধি-বিধান অনুযায়ী সমাধান বের করবো। আর ব্যক্তিগত যে মিডিয়া হাউজে সমস্যা হয়েছে, সম্ভবত এখন টিভিতে। এটাও কেবল শুনেছি। সংশ্লিষ্ট যারা, সংক্ষুব্ধ যে কয়জন এবং এখন টিভির মালিক পক্ষ, আমি উভয়ের সঙ্গে কথা বলে বিষয়টা একটু ভালো করে বুঝে সমঝোতার মধ্যে সমাধান করা যায় কিনা উদ্যোগ নেব।

মন্ত্রী আরও বলেন, এমন মনে করার কারণ নেই যে মব করলেই সবকিছুর সমাধান হয়ে যাবে। আমরা বারবারই বলছি আমরা একটা প্রতিহিংসামুক্ত বাংলাদেশ গড়ার কাজে হাত দিয়েছি এবং অবশ্যই আমরা সাংবিধানিক পদ্ধতির মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছি।

‘আপনারা দেখেছেন জাতীয় সংসদে শপথ অনুষ্ঠান সংক্রান্ত বিষয়েও আমরা কিন্তু সংবিধান নির্দেশিত পথের বাইরে যাইনি। অতএব, দেশ থেকে শুরু করে ক্ষুদ্র প্রতিষ্ঠান যেখানেই যাই না কেন, আমরা চেষ্টা করবো সবসময় বিধি-বিধানের মধ্যে যেতে। বিধি-বিধানের বাইরে আমরা কোনো কিছুকেই বাস্তবায়ন করতে দেবো না।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দ্রুততম সময়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

» র‍্যাব ও ডিবি কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে যুবক আটক

» ৯ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

» বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, কার বেতন কত দেখে নিন

» রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

» সরকারি দল গণরায়কারীদের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

» শেখ হাসিনাসহ দন্ডপ্রাপ্তদের দেশে এনে শাস্তি কার্যকর করাই সরকারের প্রধান দায়িত্ব: আখতার হোসেন

» ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ পালনের আহ্বান জামায়াত আমিরের

» তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, তার এমপি-মন্ত্রীরা কবে ঋণ শোধ করবেন?

» বাসসের ঘটনাটি দুঃখজনক: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাসসের ঘটনাটি দুঃখজনক: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) একটা সরকারি সংস্থা এবং এখানে নিয়োগ এবং নিয়োগ বহাল বা বাতিল এই সমস্ত কিছুরই কিন্তু একটা বিধিবদ্ধ নিয়ম আছে এবং অবশ্যই সরকার সবকিছু বিধিবদ্ধ নিয়মের মধ্যেই বিবেচনা করবে।

সাংবাদিক ও কর্মচারীদের ‘অনাস্থা’ জ্ঞাপনের পর গতকাল অফিস থেকে বের হয়ে যেতে হয় সংবাদমাধ্যমটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদকে। এ বিষয়ে আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন এবং বিষয়টিকে দুঃখজনক বলে আখ্যায়িত করেন।

বাসসের ঘটনাটির সঙ্গে এখন টিভির কয়েকজন রিপোর্টারকে চাকরিচ্যুতির প্রসঙ্গেও তোলেন সাংবাদিকরা। জবাবে মন্ত্রী বলেন, বাসসে ঘটে যাওয়া যে দুঃখজনক ঘটনা, সেটাও আলাপ-আলোচনার সাপেক্ষে আমরা বিধি-বিধান অনুযায়ী সমাধান বের করবো। আর ব্যক্তিগত যে মিডিয়া হাউজে সমস্যা হয়েছে, সম্ভবত এখন টিভিতে। এটাও কেবল শুনেছি। সংশ্লিষ্ট যারা, সংক্ষুব্ধ যে কয়জন এবং এখন টিভির মালিক পক্ষ, আমি উভয়ের সঙ্গে কথা বলে বিষয়টা একটু ভালো করে বুঝে সমঝোতার মধ্যে সমাধান করা যায় কিনা উদ্যোগ নেব।

মন্ত্রী আরও বলেন, এমন মনে করার কারণ নেই যে মব করলেই সবকিছুর সমাধান হয়ে যাবে। আমরা বারবারই বলছি আমরা একটা প্রতিহিংসামুক্ত বাংলাদেশ গড়ার কাজে হাত দিয়েছি এবং অবশ্যই আমরা সাংবিধানিক পদ্ধতির মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছি।

‘আপনারা দেখেছেন জাতীয় সংসদে শপথ অনুষ্ঠান সংক্রান্ত বিষয়েও আমরা কিন্তু সংবিধান নির্দেশিত পথের বাইরে যাইনি। অতএব, দেশ থেকে শুরু করে ক্ষুদ্র প্রতিষ্ঠান যেখানেই যাই না কেন, আমরা চেষ্টা করবো সবসময় বিধি-বিধানের মধ্যে যেতে। বিধি-বিধানের বাইরে আমরা কোনো কিছুকেই বাস্তবায়ন করতে দেবো না।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com