নাইজেরিয়ার তিন গ্রামে অস্ত্রধারীদের তাণ্ডব, গুলিতে ৩২ জন নিহত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নাইজেরিয়ার উত্তরাঞ্চলের তিনটি গ্রামে তাণ্ডব চালিয়েছে অস্ত্রধারীরা। তাদের গুলিতে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এছাড়া তারা বেশ কয়েকজনকে অপহরণ করে নিয়ে গেছে। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) নাইজার রাজ্যের বোরগু এলাকায় নৃসংশতা চালায় তারা।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ছাড়াও একাধিক গ্যাং সক্রিয় রয়েছে। যারা অর্থের জন্য মানুষকে অপহরণ করে নিয়ে যায়।

নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিউদুন একটি হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “সন্দেহভাজন ডাকাতরা তুঙ্গা-মাকেরি গ্রামে হামলা চালায়। সেখানে ছয় পুলিশ সদস্য প্রাণ হারান। কিছু বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া অসংখ্য মানুষকে অপহরণ করা হয়েছে। সংখ্যাটি কত সেটি এখনো নিরূপণ করা যায়নি।”

এরপর হামলাকারীরা কোনকোসো গ্রামের দিকে যায়। অন্যান্য জায়গায়ও তারা হামলা চালায়। তবে সেখানে তারা কতটা তাণ্ডব চালিয়েছে সেটি জানা যায়নি।

কনকোসো গ্রামের বাসিন্দা জেরেমিয়াহ তিমোথি বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, তার গ্রামে ভোরের দিকে বিক্ষিপ্ত গুলির মাধ্যমে হামলা শুরু হয়। তিনি বলেন, “এখন পর্যন্ত এ গ্রামে ২৬ জন নিহত হয়েছেন। তারা থানায় আগুন ধরিয়ে দিয়েছে।”

এরপর সেখানে যুদ্ধবিমান উড়ে যায় বলে জানিয়েছেন তিনি।

নাম গোপন রাখার শর্তে বার্তাসংস্থা এএফপিকে একজন জানিয়েছেন, কনকোসোতে মারা গেছেন ৩৮ জন। নিহতদের হয় গুলি করে বা গলা কেটে হত্যা করা হয়েছে।

এরসঙ্গে গ্রামের প্রায় সব বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।

চলতি মাসের শুরুতে পার্শ্ববর্তী কাওয়ারা এবং কাতসিনা রাজ্যে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় দুই শতাধিক মানুষ প্রাণ হারান। এরমধ্যেই আরও কয়েক ডজন গ্রামবাসীকে হত্যা করা হলো।

সূত্র: আলজাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত হচ্ছে গাড়ি

» রোজায় ট্রাকসেলের মাধ্যমে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি

» যুবদল নেতার দোকান ভাঙচুরের অভিযোগ, জামায়াতের দুই নেতা গ্রেফতার

» গাইবান্ধায় কারাবন্দি আওয়ামী লীগের সভাপতি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

» রামপুরায় গুলি ও হত্যা: হাবিবসহ ৫ আসামির রায় ৪ মার্চ

» রমজান উপলক্ষে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা

» তারেক রহমান পারস্পরিক শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীতির সূচনা করেছেন: সারজিস

» কিশোর গ্যাং ‘টেনশন’ গ্রুপের প্রধান সীমান্তে গ্রেফতার

» ৫০তম বিসিএস লিখিত পরীক্ষা ৯ এপ্রিল

» ট্রুকলার থেকে নাম ও নম্বর চিরতরে ডিলিট করবেন যেভাবে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নাইজেরিয়ার তিন গ্রামে অস্ত্রধারীদের তাণ্ডব, গুলিতে ৩২ জন নিহত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নাইজেরিয়ার উত্তরাঞ্চলের তিনটি গ্রামে তাণ্ডব চালিয়েছে অস্ত্রধারীরা। তাদের গুলিতে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এছাড়া তারা বেশ কয়েকজনকে অপহরণ করে নিয়ে গেছে। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) নাইজার রাজ্যের বোরগু এলাকায় নৃসংশতা চালায় তারা।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ছাড়াও একাধিক গ্যাং সক্রিয় রয়েছে। যারা অর্থের জন্য মানুষকে অপহরণ করে নিয়ে যায়।

নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিউদুন একটি হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “সন্দেহভাজন ডাকাতরা তুঙ্গা-মাকেরি গ্রামে হামলা চালায়। সেখানে ছয় পুলিশ সদস্য প্রাণ হারান। কিছু বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া অসংখ্য মানুষকে অপহরণ করা হয়েছে। সংখ্যাটি কত সেটি এখনো নিরূপণ করা যায়নি।”

এরপর হামলাকারীরা কোনকোসো গ্রামের দিকে যায়। অন্যান্য জায়গায়ও তারা হামলা চালায়। তবে সেখানে তারা কতটা তাণ্ডব চালিয়েছে সেটি জানা যায়নি।

কনকোসো গ্রামের বাসিন্দা জেরেমিয়াহ তিমোথি বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, তার গ্রামে ভোরের দিকে বিক্ষিপ্ত গুলির মাধ্যমে হামলা শুরু হয়। তিনি বলেন, “এখন পর্যন্ত এ গ্রামে ২৬ জন নিহত হয়েছেন। তারা থানায় আগুন ধরিয়ে দিয়েছে।”

এরপর সেখানে যুদ্ধবিমান উড়ে যায় বলে জানিয়েছেন তিনি।

নাম গোপন রাখার শর্তে বার্তাসংস্থা এএফপিকে একজন জানিয়েছেন, কনকোসোতে মারা গেছেন ৩৮ জন। নিহতদের হয় গুলি করে বা গলা কেটে হত্যা করা হয়েছে।

এরসঙ্গে গ্রামের প্রায় সব বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।

চলতি মাসের শুরুতে পার্শ্ববর্তী কাওয়ারা এবং কাতসিনা রাজ্যে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় দুই শতাধিক মানুষ প্রাণ হারান। এরমধ্যেই আরও কয়েক ডজন গ্রামবাসীকে হত্যা করা হলো।

সূত্র: আলজাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com