আনন্দ-উচ্ছ্বাসে বসন্ত ও ভালোবাসা দিবস উদযাপন করলো ডিআরইউ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বসন্ত ও ভালোবাসা দিবস উদযাপন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডিআরইউ বাগানে ‘বসন্ত দিনে ভালোবাসার গান’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আজ আমরা একত্রিত হয়েছি ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে। শীতের শুষ্কতা ও নিস্তব্ধতা পেরিয়ে প্রকৃতি এখন নতুন রঙে, নতুন প্রাণে সেজে এসেছে বসন্ত। ডিআরইউ প্রতিবছরের মতো এবারও সদস্যদের মনকে নির্মল ও সতেজ করতে এমন আয়োজন করেছে।

মাইনুল হাসান সোহেল বলেন, বসন্ত মানে প্রকৃতির নতুন সাজ। তেমনি দীর্ঘদিন পর দেশেও নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হচ্ছে। প্রকৃতির মতো আমরা সাংবাদিকরাও নতুনভাবে শুরু করি—নতুন স্বপ্নে, নতুন প্রত্যয়ে। ভবিষ্যতেও সদস্যদের অংশগ্রহণে আরও আকর্ষণীয় সাংস্কৃতিক আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের সমাপনীতে সভাপতির বক্তব্যে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন বলেন, প্রকৃতির এই নবজাগরণের মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয়—পরিবর্তনই জীবনের চিরন্তন সত্য। শীতের নির্জীবতা পেরিয়ে যেমন গাছে গাছে নতুন পাতা আসে, তেমনি প্রতিকূলতা পেরিয়ে সমাজেও আসে নতুন সম্ভাবনার সূচনা।

তিনি বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আমরা কাজ করি মানুষের অধিকার রক্ষায়, গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে। বসন্ত আমাদের শেখায় সাহস, সততা ও আশার কথা—যা আমাদের পেশাগত দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগায়।

ডিআরইউ’র সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, আপ্যায়ন সম্পাদক আমিনুল ইসলাম ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য আলী আজম, মাহফুজ সাদী, আল-আমিন আজাদ, সুমন চৌধুরী ও মো. মাজাহারুল ইসলাম।

অনুষ্ঠানে প্রেম, প্রকৃতি ও বসন্তকে ঘিরে বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশিত হয়, যা উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে। এ আয়োজনে সংগীত পরিবেশন করেন লাভলী শেখ, ফারজানা ইভা, এম আর মানিক, মিতু মণ্ডল ও ফকির জহির।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

» প্রবাসীর স্ত্রী-সন্তানসহ তিনজনকে গলা কেটে হত্যা

» ছুরির আঘাতে যুবকের মৃত্যু

» যৌথ বাহিনীর অভিযানে শর্টগান ও গুলিসহ ব্যক্তিকে আটক

» অস্ট্রেলিয়ার সুপার এইটে উঠার সম্ভাবনা কতটুকু?

» বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না: তাহের

» তেলেঙ্গানায় ভোটে হেরে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর স্ত্রী

» সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না বিএনপি: সালাহউদ্দিন

» শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট

» শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন পা‌কিস্তানের মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আনন্দ-উচ্ছ্বাসে বসন্ত ও ভালোবাসা দিবস উদযাপন করলো ডিআরইউ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বসন্ত ও ভালোবাসা দিবস উদযাপন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডিআরইউ বাগানে ‘বসন্ত দিনে ভালোবাসার গান’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আজ আমরা একত্রিত হয়েছি ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে। শীতের শুষ্কতা ও নিস্তব্ধতা পেরিয়ে প্রকৃতি এখন নতুন রঙে, নতুন প্রাণে সেজে এসেছে বসন্ত। ডিআরইউ প্রতিবছরের মতো এবারও সদস্যদের মনকে নির্মল ও সতেজ করতে এমন আয়োজন করেছে।

মাইনুল হাসান সোহেল বলেন, বসন্ত মানে প্রকৃতির নতুন সাজ। তেমনি দীর্ঘদিন পর দেশেও নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হচ্ছে। প্রকৃতির মতো আমরা সাংবাদিকরাও নতুনভাবে শুরু করি—নতুন স্বপ্নে, নতুন প্রত্যয়ে। ভবিষ্যতেও সদস্যদের অংশগ্রহণে আরও আকর্ষণীয় সাংস্কৃতিক আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের সমাপনীতে সভাপতির বক্তব্যে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন বলেন, প্রকৃতির এই নবজাগরণের মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয়—পরিবর্তনই জীবনের চিরন্তন সত্য। শীতের নির্জীবতা পেরিয়ে যেমন গাছে গাছে নতুন পাতা আসে, তেমনি প্রতিকূলতা পেরিয়ে সমাজেও আসে নতুন সম্ভাবনার সূচনা।

তিনি বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আমরা কাজ করি মানুষের অধিকার রক্ষায়, গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে। বসন্ত আমাদের শেখায় সাহস, সততা ও আশার কথা—যা আমাদের পেশাগত দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগায়।

ডিআরইউ’র সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, আপ্যায়ন সম্পাদক আমিনুল ইসলাম ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য আলী আজম, মাহফুজ সাদী, আল-আমিন আজাদ, সুমন চৌধুরী ও মো. মাজাহারুল ইসলাম।

অনুষ্ঠানে প্রেম, প্রকৃতি ও বসন্তকে ঘিরে বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশিত হয়, যা উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে। এ আয়োজনে সংগীত পরিবেশন করেন লাভলী শেখ, ফারজানা ইভা, এম আর মানিক, মিতু মণ্ডল ও ফকির জহির।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com