ইরানে দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইরানে দুই হাজারের বেশি বন্দির সাজা মওকুফ বা কমানোর অনুমোদন দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

তবে দেশটির বিচার বিভাগ জানিয়েছে, সাম্প্রতিক বিক্ষোভের সঙ্গে জড়িত কেউ এই তালিকায় নেই।

ইসলামি বিপ্লবের বার্ষিকী সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানে বিভিন্ন গুরুত্বপূর্ণ উপলক্ষে অতীতেও এ ধরনের সাধারণ ক্ষমা দিয়ে থাকেন সর্বোচ্চ নেতা।

বিচার বিভাগের ওয়েবসাইট মিজান অনলাইনের প্রতিবেদনে বলা হয়, বিচার বিভাগের প্রধানের অনুরোধে খামেনি ২ হাজার ১০৮ জন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা মওকুফ, কমানো বা পরিবর্তনের অনুমোদন দিয়েছেন।

তবে বিচার বিভাগের উপপ্রধান আলি মোজাফফারির বরাত দিয়ে বলা হয়েছে, সাম্প্রতিক দাঙ্গা ও বিক্ষোভে জড়িত অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্তরা এই তালিকার অন্তর্ভুক্ত নন।

গত ডিসেম্বরের শেষ দিকে ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। পরে তা দেশজুড়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়, যা ৮ ও ৯ জানুয়ারি সবচেয়ে তীব্র আকার ধারণ করে।

তেহরান কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অস্থিরতায় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ নাগরিকও রয়েছেন। সরকার এই সহিংসতাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করেছে।

ইরানি কর্তৃপক্ষের দাবি, শুরুতে বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও পরে তা বিদেশি-উসকানিতে সহিংস দাঙ্গায় পরিণত হয়, যেখানে হত্যাকাণ্ড ও ভাঙচুরের ঘটনা ঘটে। সূত্র: ইরনা, এএফপি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মন বাঁচে সময়ের আবর্তেই

» আমরা বিপুল ভোটে বিজয়ী হওয়ার প্রত্যাশা করছি : নজরুল ইসলাম

» ভোটের ছুটিতে খোলা থাকবে যেসব জরুরি সেবা

» রুহুল কবীর রিজভী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

» ডেভিল হান্ট ফেইজ-২-এর অভিযান চালিয়ে ১৫ জন গ্রেফতার

» ২ কেজি ওজনের একটি ইলিশ মাছ ,বিক্রি ১০ হাজার টাকা

» ইরানে দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা

» বুধবার সকাল থেকে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে : ইসি সানাউল্লাহ

» গৃহকর্মী নির্যাতন বিমানের সাবেক এমডি সাফিকুরসহ চারজন রিমান্ডে

» ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইরানে দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইরানে দুই হাজারের বেশি বন্দির সাজা মওকুফ বা কমানোর অনুমোদন দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

তবে দেশটির বিচার বিভাগ জানিয়েছে, সাম্প্রতিক বিক্ষোভের সঙ্গে জড়িত কেউ এই তালিকায় নেই।

ইসলামি বিপ্লবের বার্ষিকী সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানে বিভিন্ন গুরুত্বপূর্ণ উপলক্ষে অতীতেও এ ধরনের সাধারণ ক্ষমা দিয়ে থাকেন সর্বোচ্চ নেতা।

বিচার বিভাগের ওয়েবসাইট মিজান অনলাইনের প্রতিবেদনে বলা হয়, বিচার বিভাগের প্রধানের অনুরোধে খামেনি ২ হাজার ১০৮ জন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা মওকুফ, কমানো বা পরিবর্তনের অনুমোদন দিয়েছেন।

তবে বিচার বিভাগের উপপ্রধান আলি মোজাফফারির বরাত দিয়ে বলা হয়েছে, সাম্প্রতিক দাঙ্গা ও বিক্ষোভে জড়িত অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্তরা এই তালিকার অন্তর্ভুক্ত নন।

গত ডিসেম্বরের শেষ দিকে ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। পরে তা দেশজুড়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়, যা ৮ ও ৯ জানুয়ারি সবচেয়ে তীব্র আকার ধারণ করে।

তেহরান কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অস্থিরতায় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ নাগরিকও রয়েছেন। সরকার এই সহিংসতাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করেছে।

ইরানি কর্তৃপক্ষের দাবি, শুরুতে বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও পরে তা বিদেশি-উসকানিতে সহিংস দাঙ্গায় পরিণত হয়, যেখানে হত্যাকাণ্ড ও ভাঙচুরের ঘটনা ঘটে। সূত্র: ইরনা, এএফপি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com