খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল রাজধানীতে গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা রফিকুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে রাজধানীর ভাটারা থানার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।  রফিকুল আলম দুই মেয়াদে খাগড়াছড়ি পৌরসভার মেয়র ছিলেন। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম ও সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের ভাই।

তার বিরুদ্ধে সব মিলিয়ে অন্তত ৪৭টি মামলা রয়েছে। ২০২১ সালের জানুয়ারিতে তিনি আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে (স্বতন্ত্র, মোবাইল ফোন প্রতীক) নির্বাচন করে পরাজিত হন। এর আগে ২০১১ থেকে টানা দুই মেয়াদে তিনি মেয়র ছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, রফিকুল আলম খাগড়াছড়ির জেলার বিভিন্ন বাজার ইজারা ও টোল আদায় নিয়ন্ত্রণ করতেন। ৫ আগস্টের আগেও তাঁর বিরুদ্ধে, হত্যা, জায়গা দখল, মন্দিরের জায়গা দখল, সাংবাদিক পেটানোসহ বিভিন্ন ঘটনায় মামলা হয়েছে।

রফিকুল আলমের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভাটারা থানা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাকে গ্রেফতার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে খাগড়াছড়িতে আনা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» চাঁদাবাজ, মাদক ও দুর্নীতি বিরোধী জিরো টলারেন্স নীতি ঘোষণা নাসীরুদ্দীনের

» সমগ্র জাতি আজ উন্মুখ হয়ে আছে : মির্জা ফখরুল

» ৫৪ বছরেও গণতন্ত্রের শান্তির মুখ দেখতে পেলাম না : সমাজকল্যাণ উপদেষ্টা

» বিএনপির ইশতেহার তুলে ধরছেন তারেক রহমান

» বিএনপির ইশতেহার ঘোষণা শুরু

» লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে: ইসি মাছউদ

» ক্লান্ত শরীরে বাসায় ফিরি, পকেটে পাই ভালোবাসার নীরব দলিল : নাহিদ ইসলাম

» দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে : সালাহউদ্দিন

» খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল রাজধানীতে গ্রেফতার

» খাগড়াছড়িতে নির্বাচন উপলক্ষে বিজিবি’র সংবাদ সম্মেলন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল রাজধানীতে গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা রফিকুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে রাজধানীর ভাটারা থানার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।  রফিকুল আলম দুই মেয়াদে খাগড়াছড়ি পৌরসভার মেয়র ছিলেন। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম ও সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের ভাই।

তার বিরুদ্ধে সব মিলিয়ে অন্তত ৪৭টি মামলা রয়েছে। ২০২১ সালের জানুয়ারিতে তিনি আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে (স্বতন্ত্র, মোবাইল ফোন প্রতীক) নির্বাচন করে পরাজিত হন। এর আগে ২০১১ থেকে টানা দুই মেয়াদে তিনি মেয়র ছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, রফিকুল আলম খাগড়াছড়ির জেলার বিভিন্ন বাজার ইজারা ও টোল আদায় নিয়ন্ত্রণ করতেন। ৫ আগস্টের আগেও তাঁর বিরুদ্ধে, হত্যা, জায়গা দখল, মন্দিরের জায়গা দখল, সাংবাদিক পেটানোসহ বিভিন্ন ঘটনায় মামলা হয়েছে।

রফিকুল আলমের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভাটারা থানা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাকে গ্রেফতার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে খাগড়াছড়িতে আনা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com