ইরানের নয়, এখন থেকে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ইরানের পরিবর্তে ভারত এখন থেকে ভেনেজুয়েলার তেল কিনবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার ট্রাম্প বলেন, ভারত ভেনেজুয়েলার তেল কেনার চুক্তি করেছে।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা ইতোমধ্যে এ চুক্তি করেছি।”

ট্রাম্পের এ দাবি নিয়ে রিপোর্ট পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

তবে এর আগে এই ভেনেজুয়েলার তেল কেনার জন্যই ২০২৫ সালের মার্চে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প।

গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ অপহরণ করে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স। এরপর ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নিয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প।

বার্তাসংস্থা ব্লুমবার্গ জানিয়েছে, জানুয়ারিতে ভেনেজুয়েলা থেকে ১৮টি ট্যাংকার লোড করে যুক্তরাষ্ট্রের টেক্সাস, লুজিয়ানা এবং মিসিসিপির তেল পরিশোধনাগারে পাঠিয়েছে, যা ২০২৪ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ।

এখন ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় ২ লাখ ৭৫ হাজার ব্যারেল অপরিশোধিত তেল যাবে। যা গত বছরের ডিসেম্বরের তুলনায় দ্বিগুণ।

মাদুরোকে অপহরণের আগে ভেনেজুয়েলা থেকে চীনে প্রতিদিন চার লাখ ব্যারেল অপরিশোধিত তেল যেত। কিন্তু গত জানুয়ারিতে এ সংখ্যা শূন্যে নেমে আসে।

এদিকে গত শুক্রবার ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে টেলিফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাদুরোকে অপহরণের পর ভেনেজুয়েলার নেতার সঙ্গে এটিই মোদির প্রথম ফোনালাপ ছিল। ওই সময় তারা দুই দেশের সম্পর্ক ‘নতুন উচ্চতায়’ নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সূত্র: এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

» ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম

» লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম

» রাষ্ট্রপতি বিষয়ে বিএনপিকে বারবার সতর্ক করা হলেও বিষয়টি গুরুত্ব পায়নি: আসিফ মাহমুদ

» বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ১৪১ জন গ্রেপ্তার

» দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেফতার

» ইয়াবাসহ যুবক আটক

» ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ

» টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার সুযোগ

» শুক্রবার ভারতজুড়ে বড় বিক্ষোভের ডাক, উত্তেজনা চরমে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইরানের নয়, এখন থেকে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ইরানের পরিবর্তে ভারত এখন থেকে ভেনেজুয়েলার তেল কিনবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার ট্রাম্প বলেন, ভারত ভেনেজুয়েলার তেল কেনার চুক্তি করেছে।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা ইতোমধ্যে এ চুক্তি করেছি।”

ট্রাম্পের এ দাবি নিয়ে রিপোর্ট পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

তবে এর আগে এই ভেনেজুয়েলার তেল কেনার জন্যই ২০২৫ সালের মার্চে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প।

গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ অপহরণ করে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স। এরপর ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নিয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প।

বার্তাসংস্থা ব্লুমবার্গ জানিয়েছে, জানুয়ারিতে ভেনেজুয়েলা থেকে ১৮টি ট্যাংকার লোড করে যুক্তরাষ্ট্রের টেক্সাস, লুজিয়ানা এবং মিসিসিপির তেল পরিশোধনাগারে পাঠিয়েছে, যা ২০২৪ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ।

এখন ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় ২ লাখ ৭৫ হাজার ব্যারেল অপরিশোধিত তেল যাবে। যা গত বছরের ডিসেম্বরের তুলনায় দ্বিগুণ।

মাদুরোকে অপহরণের আগে ভেনেজুয়েলা থেকে চীনে প্রতিদিন চার লাখ ব্যারেল অপরিশোধিত তেল যেত। কিন্তু গত জানুয়ারিতে এ সংখ্যা শূন্যে নেমে আসে।

এদিকে গত শুক্রবার ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে টেলিফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাদুরোকে অপহরণের পর ভেনেজুয়েলার নেতার সঙ্গে এটিই মোদির প্রথম ফোনালাপ ছিল। ওই সময় তারা দুই দেশের সম্পর্ক ‘নতুন উচ্চতায়’ নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সূত্র: এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com