জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধরে চাচার মৃত্যুর. ঘটনায়ভাতিজা গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধরে চাচার মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার উজিরপুর মডেল থানা পুলিশ প্রধান আসামি বায়জিদ হাওলাদারকে (২১) গ্রেপ্তার করে।

গ্রেপ্তার বায়জিদ উজিরপুর উপজেলার নয়াবাড়ি এলাকার আব্দুস সত্তার হাওলাদারের ছেলে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে জমি নিয়ে বিরোধের জেরে আলী আহমেদের সঙ্গে তার ভাইপো বায়জিদ হাওলাদারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বায়জিদ ও তার মা মুকুল বেগম আলী আহমেদের ওপর হামলা চালান। মারধরে গুরুতর আহত আলী আহমেদকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার নিহতের ছেলে সোলায়মান ইসলাম শাওন বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বায়জিদ হাওলাদার ও তার মা মুকুল বেগমকে আসামি করা হয়েছে।

মামলার বাদী শাওন জানান, তার বাবা ঢাকায় সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন এবং কয়েক দিন আগে গ্রামের বাড়িতে এসেছিলেন। জমি নিয়ে বিরোধের জেরেই তার বাবাকে নির্মমভাবে মারধর করা হয়।

উজিরপুর মডেল থানার পরিদর্শক ফারুক হোসেন বলেন, মামলার পর প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের

» স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৭ম বৈঠক অনুষ্ঠিত

» বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৬ দফা দাবি সাদপন্থীদের

» সৌদিগামী ফ্লাইট একের পর এক বাতিল, চাকরি হারানোর শঙ্কায় হাজারো প্রবাসীরা

» অন্য রাজনৈতিক দলকে ভোট দেওয়া পরিবারের নারীরাও ফ্যামিলি কার্ড পাবেন: আমিনুল হক

» জুলাই গণহত্যার বিচারে অগ্রগতি নেই, চলছে মামলা-বাণিজ্য: হাসনাত

» সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর

» দুই বছরের মাথায় পুনর্গঠিত হচ্ছে এনসিপি, নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন, হাসনাত, আসিফ ও সারজিস

» রাষ্ট্রের উদাসীনতায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাচ্ছে মানুষ: সাদিক কায়েম

» বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধরে চাচার মৃত্যুর. ঘটনায়ভাতিজা গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধরে চাচার মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার উজিরপুর মডেল থানা পুলিশ প্রধান আসামি বায়জিদ হাওলাদারকে (২১) গ্রেপ্তার করে।

গ্রেপ্তার বায়জিদ উজিরপুর উপজেলার নয়াবাড়ি এলাকার আব্দুস সত্তার হাওলাদারের ছেলে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে জমি নিয়ে বিরোধের জেরে আলী আহমেদের সঙ্গে তার ভাইপো বায়জিদ হাওলাদারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বায়জিদ ও তার মা মুকুল বেগম আলী আহমেদের ওপর হামলা চালান। মারধরে গুরুতর আহত আলী আহমেদকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার নিহতের ছেলে সোলায়মান ইসলাম শাওন বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বায়জিদ হাওলাদার ও তার মা মুকুল বেগমকে আসামি করা হয়েছে।

মামলার বাদী শাওন জানান, তার বাবা ঢাকায় সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন এবং কয়েক দিন আগে গ্রামের বাড়িতে এসেছিলেন। জমি নিয়ে বিরোধের জেরেই তার বাবাকে নির্মমভাবে মারধর করা হয়।

উজিরপুর মডেল থানার পরিদর্শক ফারুক হোসেন বলেন, মামলার পর প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com