শীর্ষ সন্ত্রাসী সুজন ও তার এক সহযোগীকে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জ বন্দরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুজন ও তার এক সহযোগীকে বিদেশি রিভলবার ও সাত রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে র‍্যাব-১১। র‍্যাব বলছে, সুজনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও হত্যাসহ মোট ২২টি মামলা রয়েছে।

আজ দুপুরে এজ প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।

এর আগে, মঙ্গলবার  দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে র‍্যাব-১১, সিপিএসসি-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার চাঁনপুর গ্রামে অভিযানে অস্ত্রসহ আসামিদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সুজন (২৯) এবং মো. রুবেল। উভয়ের ঠিকানা বন্দর থানার চাঁনপুর গ্রামে।

র‍্যাব জানায়, বন্দর ও এর পার্শ্ববর্তী এলাকায় সুজন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মাদক কারবার, চাঁদাবাজি, জমি দখল এবং এলাকায় আধিপত্য বিস্তারের সঙ্গে জড়িত ছিল। অভিযোগ রয়েছে, নতুন স্থাপনা নির্মাণের সময় চাঁদা আদায়, শীতলক্ষ্যা নদীর তীরবর্তী পণ্যবাহী ট্রলার ও বাল্কহেড থেকে অর্থ সংগ্রহ এবং স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা নেয়া হতো। পাশাপাশি সাধারণ মানুষের পৈতৃক জমি ও ভিটেমাটি জোরপূর্বক দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

নারায়ণগঞ্জ র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আজ পবিত্র শবে কদর

» আইনশৃঙ্খলা শক্তিশালী করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী

» ঈদে ফিরতি ট্রেনযাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৬ মার্চের টিকিট

» চেষ্টা করবো ২০ সেঞ্চুরির, হয়তো বেশিও হতে পারে: তামিম

» ‘আলু’ থেকে বলিউড স্টার আলিয়া ভাট

» নেতানিয়াহুর মৃত্যুর খবর চারদিকে, এরই মাঝে নতুন যে ভিডিও আলোচনায়

» কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬

» ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে

» ঈদুল ফিতর : সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

» দেশব্যাপী ৫৩ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শীর্ষ সন্ত্রাসী সুজন ও তার এক সহযোগীকে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জ বন্দরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুজন ও তার এক সহযোগীকে বিদেশি রিভলবার ও সাত রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে র‍্যাব-১১। র‍্যাব বলছে, সুজনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও হত্যাসহ মোট ২২টি মামলা রয়েছে।

আজ দুপুরে এজ প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।

এর আগে, মঙ্গলবার  দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে র‍্যাব-১১, সিপিএসসি-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার চাঁনপুর গ্রামে অভিযানে অস্ত্রসহ আসামিদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সুজন (২৯) এবং মো. রুবেল। উভয়ের ঠিকানা বন্দর থানার চাঁনপুর গ্রামে।

র‍্যাব জানায়, বন্দর ও এর পার্শ্ববর্তী এলাকায় সুজন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মাদক কারবার, চাঁদাবাজি, জমি দখল এবং এলাকায় আধিপত্য বিস্তারের সঙ্গে জড়িত ছিল। অভিযোগ রয়েছে, নতুন স্থাপনা নির্মাণের সময় চাঁদা আদায়, শীতলক্ষ্যা নদীর তীরবর্তী পণ্যবাহী ট্রলার ও বাল্কহেড থেকে অর্থ সংগ্রহ এবং স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা নেয়া হতো। পাশাপাশি সাধারণ মানুষের পৈতৃক জমি ও ভিটেমাটি জোরপূর্বক দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

নারায়ণগঞ্জ র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com