শিশুর মেধা বিকাশে খেলাধুলা জরুরি : কাদের গনি চৌধুরী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, শিশুর মেধা বিকাশে খেলাধুলা জরুরি। শিক্ষার পাশাপাশি শিশুদের প্রয়োজন সুস্থ ও আনন্দময় জীবন। সোমবার দুপুরে বিপিজেএ অডিটোরিয়ামে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের গনি চৌধুরী বলেন, সুস্থ দেহে সুস্থ মন- এই চিরন্তন বাক্যটি আমাদের খেলাধুলার গুরুত্ব মনে করিয়ে দেয়। খেলাধুলা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে, পেশী মজবুত করে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে।

তিনি বলেন, শিশুর বিকাশের মূলে রয়েছে খেলাধুলা”। শিশুরা খেলার মাধ্যমে তাদের বিশ্ব সম্পর্কে অভিজ্ঞতা লাভ করে এবং শেখে। দুর্ভাগ্যজনক হলেও সত্য এখন আর শিশুদের খেলার মাঠে খুব একটা দেখা যায় না।

শৈশবের স্মৃতিচারণ করে বলেন, আমরা স্কুল থেকে ফিরে এসে বাড়িতে বই রেখে সামান্য কিছু মুখে দিয়েই খেলার মাঠে ছুটে যেতাম। ক্রিকেট, ফুটবল, কাবাডিসহ অনেক খেলাই চলত সমানতালে। এর ফলে পরীক্ষার সময় তো কোনো নেতিবাচক প্রভাব পড়তে দেখিনি, বরং যেসব ছেলেমেয়ে খেলাবিমুখ ছিল দিনদিন তাদেরই পিছিয়ে পড়তে দেখেছি।

বর্তমান প্রজন্মের মোবাইল ফোন আসক্তিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আমাদের দেশের স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীরা এখন মাঠে যেতে চায় না। তারা স্ক্রিনেই সময় কাটায় বেশি, যা কোনোভাবেই কাম্য নয়। এর ফলে ভবিষ্যতে একটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ জাতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইম্পিরিয়াল হোটেল বিপিজেএ সভাপতি একেএম মহসীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মশিউর রহমান সুমন, জাহিদুল ইসলাম সজল, সালেকুজ্জামান রাজীব, ফরিদ উদ্দীন সিদ্দীকী, মো. সৌরভ, খোকন শিকদার, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিদ্দিক আল মামুন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তবুও আমার ভালবাসা হয় না

» দেশ-জাতির স্বার্থ বিরোধী কোনো কাজ সরকারকে করতে দেওয়া হবে না : মাসুদ

» মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

» দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে কেন থাডগুলো মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে?

» সিজার পরবর্তী নরমাল ডেলিভারি কি সম্ভব?

» যে সমীকরণে মাঠে নামবে বাংলাদেশ

» সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি

» আরবদের জন্য আসল হুমকি কে, ইরান নাকি যুক্তরাষ্ট্র-ইসরায়েল?

» ঈদযাত্রা নিরাপদ রাখতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ : শিমুল বিশ্বাস

» প্রয়াত সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শিশুর মেধা বিকাশে খেলাধুলা জরুরি : কাদের গনি চৌধুরী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, শিশুর মেধা বিকাশে খেলাধুলা জরুরি। শিক্ষার পাশাপাশি শিশুদের প্রয়োজন সুস্থ ও আনন্দময় জীবন। সোমবার দুপুরে বিপিজেএ অডিটোরিয়ামে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের গনি চৌধুরী বলেন, সুস্থ দেহে সুস্থ মন- এই চিরন্তন বাক্যটি আমাদের খেলাধুলার গুরুত্ব মনে করিয়ে দেয়। খেলাধুলা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে, পেশী মজবুত করে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে।

তিনি বলেন, শিশুর বিকাশের মূলে রয়েছে খেলাধুলা”। শিশুরা খেলার মাধ্যমে তাদের বিশ্ব সম্পর্কে অভিজ্ঞতা লাভ করে এবং শেখে। দুর্ভাগ্যজনক হলেও সত্য এখন আর শিশুদের খেলার মাঠে খুব একটা দেখা যায় না।

শৈশবের স্মৃতিচারণ করে বলেন, আমরা স্কুল থেকে ফিরে এসে বাড়িতে বই রেখে সামান্য কিছু মুখে দিয়েই খেলার মাঠে ছুটে যেতাম। ক্রিকেট, ফুটবল, কাবাডিসহ অনেক খেলাই চলত সমানতালে। এর ফলে পরীক্ষার সময় তো কোনো নেতিবাচক প্রভাব পড়তে দেখিনি, বরং যেসব ছেলেমেয়ে খেলাবিমুখ ছিল দিনদিন তাদেরই পিছিয়ে পড়তে দেখেছি।

বর্তমান প্রজন্মের মোবাইল ফোন আসক্তিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আমাদের দেশের স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীরা এখন মাঠে যেতে চায় না। তারা স্ক্রিনেই সময় কাটায় বেশি, যা কোনোভাবেই কাম্য নয়। এর ফলে ভবিষ্যতে একটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ জাতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইম্পিরিয়াল হোটেল বিপিজেএ সভাপতি একেএম মহসীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মশিউর রহমান সুমন, জাহিদুল ইসলাম সজল, সালেকুজ্জামান রাজীব, ফরিদ উদ্দীন সিদ্দীকী, মো. সৌরভ, খোকন শিকদার, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিদ্দিক আল মামুন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com