নরসিংদীতে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলায় ডিআরইউ’র নিন্দা ও প্রতিবাদ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

সোমবার (২৭ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ নিন্দা জানান।

আহতরা  জানান, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠান শেষে সাংবাদিকরা বাসযোগে ঢাকায় ফেরার সময় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে আমাদের  বাসগুলো পার্ক করা হয়। এ সময় স্থানীয় একদল সন্ত্রাসী রাস্তার পাশে বাস পার্কিংয়ের অজুহাতে চাঁদা দাবি করে। সাংবাদিকরা এর প্রতিবাদ জানালে একপর্যায়ে সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ১০ জন সাংবাদিক আহত হন। এরমধ্যে চারজনের অবস্থা গুরুতর।

বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা পরিকল্পিত এবং চাঁদা আদায়ের প্রতিবাদে হামলার ঘটনা প্রমাণ করে সন্ত্রাসীরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে।

ডিআরইউ নেতৃবৃন্দ আহত সাংবাদিকদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তাদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ডিআরইউ সভাপতি ও সাধারণ সম্পাদক আরও বলেন, হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সারাদেশে দায়িত্ব পালনরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

বিবৃতিতে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ না করা হলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সারাদেশের সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত, আহত ২

» ‘১৬ মার্চ নানা-নানি ও খালার কবর জিয়ারতে করবেন প্রধানমন্ত্রী’

» অসুস্থ আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী

» ইতিকাফের সময় মসজিদের ছাদে যাওয়া যাবে?

» এয়ার ফ্রায়ারে রান্না করা কি স্বাস্থ্যকর?

» ইফতারে ফলের সালাদ তৈরির রেসিপি

» ‌‘পাঁচ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত’

» ‘উপদেষ্টা হওয়ার কালে দোসর ভালো লাগে, এখন লাগে না’: তুষার

» জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

» বিদেশি মদসহ এক মাদক কারবারি গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নরসিংদীতে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলায় ডিআরইউ’র নিন্দা ও প্রতিবাদ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

সোমবার (২৭ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ নিন্দা জানান।

আহতরা  জানান, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠান শেষে সাংবাদিকরা বাসযোগে ঢাকায় ফেরার সময় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে আমাদের  বাসগুলো পার্ক করা হয়। এ সময় স্থানীয় একদল সন্ত্রাসী রাস্তার পাশে বাস পার্কিংয়ের অজুহাতে চাঁদা দাবি করে। সাংবাদিকরা এর প্রতিবাদ জানালে একপর্যায়ে সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ১০ জন সাংবাদিক আহত হন। এরমধ্যে চারজনের অবস্থা গুরুতর।

বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা পরিকল্পিত এবং চাঁদা আদায়ের প্রতিবাদে হামলার ঘটনা প্রমাণ করে সন্ত্রাসীরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে।

ডিআরইউ নেতৃবৃন্দ আহত সাংবাদিকদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তাদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ডিআরইউ সভাপতি ও সাধারণ সম্পাদক আরও বলেন, হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সারাদেশে দায়িত্ব পালনরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

বিবৃতিতে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ না করা হলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সারাদেশের সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com