সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ দুজন আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের পটিয়া উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে।

আজ ভোররাতে উপজেলার ধলঘাট এলাকায় পটিয়া সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আফজাল মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র রাখার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ধলঘাট এলাকার শানু (৫২) নামে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়। তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে সেনাবাহিনী অভিযান চালালে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শানু নিজ বাড়ি থেকে পালিয়ে যায়।

এ সময় পালানোর চেষ্টাকালে মো. মুরাদ হাশেমী (৩৫) ও মো. শহীদুল ইসলাম (৫৪) নামে দু’জনকে আটক করে সেনাবাহিনী।

পরবর্তীতে আটককৃতদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৯টি দা ও ৬টি ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। উদ্ধারকৃত অস্ত্রসহ আটক দুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটিয়া থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন মামুনুল হক

» সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামবে জামায়াত

» সংসদ প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার ও ডেপুটি স্পিকার

» ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

» আহত মোজতবা খামেনির স্বাস্থ্য নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র ও ইরান

» মালয়েশিয়ায় মাহসা ক্যাম্পাসে বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার আয়োজন

» ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

» ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে : ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

» ঈদে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে ছেড়ে গেল জবির ৯ বাস

» প্রতিবেশী দেশে হামলা না করতে ইরানের প্রতি হামাসের আহ্বান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ দুজন আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের পটিয়া উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে।

আজ ভোররাতে উপজেলার ধলঘাট এলাকায় পটিয়া সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আফজাল মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র রাখার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ধলঘাট এলাকার শানু (৫২) নামে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়। তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে সেনাবাহিনী অভিযান চালালে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শানু নিজ বাড়ি থেকে পালিয়ে যায়।

এ সময় পালানোর চেষ্টাকালে মো. মুরাদ হাশেমী (৩৫) ও মো. শহীদুল ইসলাম (৫৪) নামে দু’জনকে আটক করে সেনাবাহিনী।

পরবর্তীতে আটককৃতদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৯টি দা ও ৬টি ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। উদ্ধারকৃত অস্ত্রসহ আটক দুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটিয়া থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com