খালেদা জিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন: শিরীন সুলতানা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শিরীন সুলতানা বলেছেন, বেগম খালেদা জিয়া আধিপাত্যবাদী শক্তির বিরুদ্ধে আজীবন লড়াই করে গেছেন। দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

বৃহস্পতিবার নরসিংদী সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের কাজিরকান্দী ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিরীন সুলতানা বলেন, সুস্থ অবস্থায় বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি হুইলচেয়ারে করে কারাগার থেকে বের হয়েছেন। কারাগারে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তার চিকিৎসার জন্য বিএনপির পক্ষ থেকে ৪৮ বার আবেদন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ছাত্র গণ-অভ্যুত্থানের মাধ্যমে মুক্তি পেলেও চিকিৎসকেরা জানিয়েছেন, এরই মধ্যে তার শরীরে ব্যাপক ক্ষতি হয়ে গেছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষকে কাঁদিয়ে চলে গেছেন। তবে তার আদর্শ ও সংগ্রাম দেশের মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে।

বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠনে কাজ করবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের জন্য একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা তৈরি করেছেন। ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হলে তারেক রহমানকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদে গিয়ে মানুষের দীর্ঘদিনের দাবি ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

আলোকবালি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে এবং সদস্যসচিব আব্দুল কাইয়ুম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, জেলা বিএনপির সহ–ছাত্র বিষয়ক সম্পাদক শরীফ আহমেদ, সদস্য শহীদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নরসিংদীতে মিল্কভিটা বিক্রয় কেন্দ্রের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে তরল দুগ্ধ সামগ্রী বিতরণ

» সরকার খাল খননের মতো সব প্রতিশ্রুতি পূরণ করবে : হুইপ দুলু

» মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে বাড়েনি- ইসলামপুরে খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

» ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধ্বসে আহত ৭

» প্রাইম ব্যাংকের  এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী

» নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

» সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি

» ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

» ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

» এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

খালেদা জিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন: শিরীন সুলতানা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শিরীন সুলতানা বলেছেন, বেগম খালেদা জিয়া আধিপাত্যবাদী শক্তির বিরুদ্ধে আজীবন লড়াই করে গেছেন। দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

বৃহস্পতিবার নরসিংদী সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের কাজিরকান্দী ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিরীন সুলতানা বলেন, সুস্থ অবস্থায় বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি হুইলচেয়ারে করে কারাগার থেকে বের হয়েছেন। কারাগারে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তার চিকিৎসার জন্য বিএনপির পক্ষ থেকে ৪৮ বার আবেদন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ছাত্র গণ-অভ্যুত্থানের মাধ্যমে মুক্তি পেলেও চিকিৎসকেরা জানিয়েছেন, এরই মধ্যে তার শরীরে ব্যাপক ক্ষতি হয়ে গেছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষকে কাঁদিয়ে চলে গেছেন। তবে তার আদর্শ ও সংগ্রাম দেশের মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে।

বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠনে কাজ করবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের জন্য একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা তৈরি করেছেন। ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হলে তারেক রহমানকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদে গিয়ে মানুষের দীর্ঘদিনের দাবি ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

আলোকবালি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে এবং সদস্যসচিব আব্দুল কাইয়ুম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, জেলা বিএনপির সহ–ছাত্র বিষয়ক সম্পাদক শরীফ আহমেদ, সদস্য শহীদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com