ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২ হাজার ১২ মামলা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে ২ হাজার ১২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

রবিবার (১১ জানুয়ারি) দিনভর পরিচালিত এই অভিযানে ট্রাফিক আইন অমান্য করায় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে এসব আইনি ব্যবস্থা নেওয়া হয়। আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

ডিএমপি ট্রাফিক বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ১টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৪৬ টি মোটরসাইকেলসহ মোট ১৩৩টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৮টি বাস, ৬টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ১২১টি মোটরসাইকেলসহ মোট ১৮২টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৪টি বাস, ৪টি ট্রাক, ১১টি ক্যাভার্ড ভ্যান, ৬২টি সিএনজি ও ১৪১টি মোটরসাইকেলসহ মোট ২৮১টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৫টি বাস, ৩৯টি ট্রাক, ৪২টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ১৫৪টি মোটরসাইকেলসহ মোট ৩৭৫টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজঁগাও বিভাগে ১৩টি বাস, ১টি  ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ১২১টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৩টি বাস, ৭টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ২২৫টি মোটরসাইকেলসহ মোট ৩৯৪টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১২টি বাস, ৬টি ট্রাক, ১৬টি ক্যাভার্ডর্ভ্যান, ৪৮টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ২৬১টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৬টি বাস, ৮টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৪১টি মোটরসাইকেলসহ মোট ১৬২টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৬৩টি গাড়ি ডাম্পিং ও ১৮৯টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং সড়ক দুর্ঘটনা রোধে ডিএমপির এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নরসিংদীতে মিল্কভিটা বিক্রয় কেন্দ্রের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে তরল দুগ্ধ সামগ্রী বিতরণ

» সরকার খাল খননের মতো সব প্রতিশ্রুতি পূরণ করবে : হুইপ দুলু

» মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে বাড়েনি- ইসলামপুরে খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

» ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধ্বসে আহত ৭

» প্রাইম ব্যাংকের  এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী

» নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

» সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি

» ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

» ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

» এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২ হাজার ১২ মামলা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে ২ হাজার ১২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

রবিবার (১১ জানুয়ারি) দিনভর পরিচালিত এই অভিযানে ট্রাফিক আইন অমান্য করায় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে এসব আইনি ব্যবস্থা নেওয়া হয়। আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

ডিএমপি ট্রাফিক বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ১টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৪৬ টি মোটরসাইকেলসহ মোট ১৩৩টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৮টি বাস, ৬টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ১২১টি মোটরসাইকেলসহ মোট ১৮২টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৪টি বাস, ৪টি ট্রাক, ১১টি ক্যাভার্ড ভ্যান, ৬২টি সিএনজি ও ১৪১টি মোটরসাইকেলসহ মোট ২৮১টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৫টি বাস, ৩৯টি ট্রাক, ৪২টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ১৫৪টি মোটরসাইকেলসহ মোট ৩৭৫টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজঁগাও বিভাগে ১৩টি বাস, ১টি  ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ১২১টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৩টি বাস, ৭টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ২২৫টি মোটরসাইকেলসহ মোট ৩৯৪টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১২টি বাস, ৬টি ট্রাক, ১৬টি ক্যাভার্ডর্ভ্যান, ৪৮টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ২৬১টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৬টি বাস, ৮টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৪১টি মোটরসাইকেলসহ মোট ১৬২টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৬৩টি গাড়ি ডাম্পিং ও ১৮৯টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং সড়ক দুর্ঘটনা রোধে ডিএমপির এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com