অস্ত্র ও গুলিসহ যৌথবাহিনীর হাতে যুবক আটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে মাওনা বাজারের পিয়ার আলী কলেজ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আকাশ (২৮) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক হয়।

পোড়াবাড়ি র‌্যাব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাফিস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শ্রীপুরের মাওনা বাজার এলাকায় একদল দুষ্কৃতিকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী দ্রুত অভিযান চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আকাশকে আটক করা হয়।

তিনি আরও জানান, আকাশ মূলত অস্ত্র ভাড়া দেওয়ার সঙ্গে জড়িত ছিল। বর্ডার এলাকা পার হয়ে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র সংগ্রহ করে সে বিভিন্ন অপকর্মে ব্যবহারের জন্য ভাড়া দিত। ভাঙারি ব্যবসার আড়ালে এসব কর্মকাণ্ড পরিচালনা করছিলেন তিনি। অভিযানের সময় তার ভাঙারি দোকানের এক পাশে থাকা ড্রামের নিচ থেকে লোড করা অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ তার কার্যক্রম সম্পর্কে তেমন তথ্য দেয়নি। তবে জানিয়েছে, তার বিরুদ্ধে আগে অস্ত্র ও হত্যা মামলা ছিল এবং বর্তমানে সে ওই মামলায় জামিনে আছে। পরে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

লেফটেন্যান্ট কর্নেল নাফিস বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এলাকায় গোপন নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিয়ের পরেই বড় চমক দিলেন বিজয়-রাশমিকা

» নৌপথে ডাকাতি-চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে নৌ পুলিশ

» দরবার শরীফের ভক্ত হত্যার ঘটনায় পীর গ্রেফতার

» ট্রাকচাপায় অটোরিকশা যাত্রী নিহত

» তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলায় প্রধান দুই আসামি গ্রেপ্তার

» প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ববি হাজ্জাজ

» চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

» তিন ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করতে ডিএনসিসি প্রশাসকের নির্দেশ

» দায়িত্ব বাড়ল উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রিজভী আহমেদের

» ঈদে যানজটমুক্ত সড়ক নিশ্চিতের নির্দেশ সেতুমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অস্ত্র ও গুলিসহ যৌথবাহিনীর হাতে যুবক আটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে মাওনা বাজারের পিয়ার আলী কলেজ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আকাশ (২৮) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক হয়।

পোড়াবাড়ি র‌্যাব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাফিস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শ্রীপুরের মাওনা বাজার এলাকায় একদল দুষ্কৃতিকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী দ্রুত অভিযান চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আকাশকে আটক করা হয়।

তিনি আরও জানান, আকাশ মূলত অস্ত্র ভাড়া দেওয়ার সঙ্গে জড়িত ছিল। বর্ডার এলাকা পার হয়ে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র সংগ্রহ করে সে বিভিন্ন অপকর্মে ব্যবহারের জন্য ভাড়া দিত। ভাঙারি ব্যবসার আড়ালে এসব কর্মকাণ্ড পরিচালনা করছিলেন তিনি। অভিযানের সময় তার ভাঙারি দোকানের এক পাশে থাকা ড্রামের নিচ থেকে লোড করা অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ তার কার্যক্রম সম্পর্কে তেমন তথ্য দেয়নি। তবে জানিয়েছে, তার বিরুদ্ধে আগে অস্ত্র ও হত্যা মামলা ছিল এবং বর্তমানে সে ওই মামলায় জামিনে আছে। পরে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

লেফটেন্যান্ট কর্নেল নাফিস বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এলাকায় গোপন নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com