জাতীয় পার্টির সাবেক মহাসচিব চুন্নুর মনোনয়নপত্র বাতিল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জাতীয় পার্টির সাবেক মহাসচিব (বর্তমান আনিসুল ইসলাম মাহমুদ পক্ষের জাপার নির্বাহী চেয়ারম্যান) মুজিবুল হকের (চুন্নু) মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লার মনোনয়নও বাতিল করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আজ রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম বাছাই কার্যক্রম পরিচালনা করেন।

আজ কিশোরগঞ্জ-১, ২ ও ৩ আসনের ১৫ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এই তিন আসনে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। গত দুই দিনে জেলার ছয়টি আসনে মোট ২৫ জনের মনোনয়নপত্র বাতিল হলো।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ-৩ আসনের প্রার্থী জাতীয় পার্টির সাবেক মহাসচিব মুজিবুল হক (চুন্নু) তাঁর সমর্থিত বর্তমান জাপার একাংশের মহাসচিব রুহুল আমীন হাওলাদারের স্বাক্ষর জটিলতার কারণে ও ঋণখেলাপি থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মুজিবুল হক নিজেও (জাপার একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ পক্ষের) বর্তমান নির্বাহী চেয়ারম্যান। এ ছাড়া বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী জাহাঙ্গীর আলম মোল্লা ও আরেক স্বতন্ত্র প্রার্থী এ কে এম আলমগীরের ১ শতাংশ সমর্থকের ভোটের তথ্য সঠিক না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই আসনে গণতন্ত্রী পার্টির দিলোয়ার হোসেন ভূঁইয়ার দলীয় প্রধানের স্বাক্ষর জটিলতায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ আসনে বিএনপির প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী মুহাম্মদ ওসমান ফারুক, জামায়াতে ইসলামীর প্রার্থী জেহাদ খান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আলমগীর হোসাইনসহ ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে জেলা বিএনপির তিন শীর্ষ নেতা স্বতন্ত্র প্রার্থীসহ মনোনয়নপত্র বাতিলসহ মোট ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে এ আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও জামায়াতে ইসলামীর প্রার্থী মোছাদ্দেক ভূঞার মনোনয়নপত্র বৈধসহ সাতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ মো. রেজাউল করিম খান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসাইন ও জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলের ১ শতাংশ সমর্থকের ভোটের তথ্য সঠিক না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে বিএনপির প্রার্থী আইনজীবী জালাল উদ্দীন ও জামায়াতে ইসলামীর প্রার্থী শফিকুল ইসলামের মনোনয়নপত্র বৈধসহ চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে এ আসনে গণ অধিকারের পরিষদের শফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিলসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, শনি ও রোববার কিশোরগঞ্জের ছয়টি আসনের মোট ৬১ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই করা হয়েছে। এর মধ্যে নানা ত্রুটিবিচ্যুতির কারণে ২৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তাঁদের আপিলের সুযোগ রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তবুও আমার ভালবাসা হয় না

» দেশ-জাতির স্বার্থ বিরোধী কোনো কাজ সরকারকে করতে দেওয়া হবে না : মাসুদ

» মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

» দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে কেন থাডগুলো মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে?

» সিজার পরবর্তী নরমাল ডেলিভারি কি সম্ভব?

» যে সমীকরণে মাঠে নামবে বাংলাদেশ

» সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি

» আরবদের জন্য আসল হুমকি কে, ইরান নাকি যুক্তরাষ্ট্র-ইসরায়েল?

» ঈদযাত্রা নিরাপদ রাখতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ : শিমুল বিশ্বাস

» প্রয়াত সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জাতীয় পার্টির সাবেক মহাসচিব চুন্নুর মনোনয়নপত্র বাতিল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জাতীয় পার্টির সাবেক মহাসচিব (বর্তমান আনিসুল ইসলাম মাহমুদ পক্ষের জাপার নির্বাহী চেয়ারম্যান) মুজিবুল হকের (চুন্নু) মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লার মনোনয়নও বাতিল করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আজ রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম বাছাই কার্যক্রম পরিচালনা করেন।

আজ কিশোরগঞ্জ-১, ২ ও ৩ আসনের ১৫ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এই তিন আসনে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। গত দুই দিনে জেলার ছয়টি আসনে মোট ২৫ জনের মনোনয়নপত্র বাতিল হলো।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ-৩ আসনের প্রার্থী জাতীয় পার্টির সাবেক মহাসচিব মুজিবুল হক (চুন্নু) তাঁর সমর্থিত বর্তমান জাপার একাংশের মহাসচিব রুহুল আমীন হাওলাদারের স্বাক্ষর জটিলতার কারণে ও ঋণখেলাপি থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মুজিবুল হক নিজেও (জাপার একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ পক্ষের) বর্তমান নির্বাহী চেয়ারম্যান। এ ছাড়া বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী জাহাঙ্গীর আলম মোল্লা ও আরেক স্বতন্ত্র প্রার্থী এ কে এম আলমগীরের ১ শতাংশ সমর্থকের ভোটের তথ্য সঠিক না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই আসনে গণতন্ত্রী পার্টির দিলোয়ার হোসেন ভূঁইয়ার দলীয় প্রধানের স্বাক্ষর জটিলতায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ আসনে বিএনপির প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী মুহাম্মদ ওসমান ফারুক, জামায়াতে ইসলামীর প্রার্থী জেহাদ খান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আলমগীর হোসাইনসহ ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে জেলা বিএনপির তিন শীর্ষ নেতা স্বতন্ত্র প্রার্থীসহ মনোনয়নপত্র বাতিলসহ মোট ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে এ আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও জামায়াতে ইসলামীর প্রার্থী মোছাদ্দেক ভূঞার মনোনয়নপত্র বৈধসহ সাতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ মো. রেজাউল করিম খান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসাইন ও জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলের ১ শতাংশ সমর্থকের ভোটের তথ্য সঠিক না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে বিএনপির প্রার্থী আইনজীবী জালাল উদ্দীন ও জামায়াতে ইসলামীর প্রার্থী শফিকুল ইসলামের মনোনয়নপত্র বৈধসহ চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে এ আসনে গণ অধিকারের পরিষদের শফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিলসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, শনি ও রোববার কিশোরগঞ্জের ছয়টি আসনের মোট ৬১ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই করা হয়েছে। এর মধ্যে নানা ত্রুটিবিচ্যুতির কারণে ২৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তাঁদের আপিলের সুযোগ রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com